রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে অবিলম্বে পুনরায় হাসপাতাল পরিচালনা ও চিকিৎসা কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করা হয়েছে।
সম্প্রতি হাসপাতালটিতে ৬ জন নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উদ্বেগের প্রেক্ষিতে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষের করা প্রাতিষ্ঠানিক আপিলের প্রেক্ষিতে তিন কার্যদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শনের জন্য একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি সরেজমিনে পরিদর্শন শেষে স্বাস্থ সেবা বিভাগে সন্তোষজনক রিপোর্ট দাখিল করলে নির্ধারিত কতিপয় শর্ত সাপেক্ষে এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।
হাসপাতাল চালু রাখার ক্ষেত্রে যেসকল শর্ত দেওয়া হয়েছে:
‘দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর সকল বিধিবিধান ও নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে।
লাইসেন্সের শর্ত পূরণ সাপেক্ষে অবিলম্বে পর্যাপ্ত সংখ্যক প্রয়োজনীয় ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
নির্দেশিত এসব শর্তাবলী প্রতিপালনে ব্যর্থতা দেখা দিলে প্রশাসনযেকোনো সময় আইনানুগ পদক্ষেপ নিতে পারবে।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এই আদেশ কার্যকর হওয়ায় আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবা পুনারায় স্বাভাবিক ধারায় ফিরবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন