দিকপাল

২০ জুলাই নয়, এসএসসি ফল প্রকাশে নতুন সূচি আসছে শিগগিরই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬ | ০১:৩৮ পি এম | প্রিন্ট সংস্করণ

২০ জুলাই নয়, এসএসসি ফল প্রকাশে নতুন সূচি আসছে শিগগিরই
ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পূর্বনির্ধারিত আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। জরুরি প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের এই তারিখ কিছুটা পিছিয়ে যাচ্ছে। তবে নতুন কোনো নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও চলতি জুলাই মাসের মধ্যেই এই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

আজ শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানান, আগামী ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের একটি প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল এবং সে অনুযায়ী শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনাও দিয়েছিলেন। বোর্ডগুলো সেই মোতাবেক প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে অংশীজনরা ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজ প্রত্যাশিত সময়ের মধ্যে শতভাগ শেষ করা সম্ভব হয়নি।

ফল প্রকাশে আর মাত্র কয়েক দিন সময় লাগবে উল্লেখ করে চেয়ারম্যান আরও বলেন, “খুব বেশি দেরি হবে না। আশা করছি, এই জুলাই মাসের মধ্যেই আমরা সব কাজ গুছিয়ে ফল প্রকাশ করতে পারবো।” সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করার নিয়ম রয়েছে। সেই নিয়ম ও সময়সীমা অনুযায়ী এবারও ২০ জুলাই ফল প্রকাশের কথা ছিল।

উল্লেখ্য, চলতি বছর ২১ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে এবং মাদরাসা (দাখিল) ও কারিগরি (ভোকেশনাল) বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ১৮ জুলাই ২০২৬

২০ জুলাই নয়, এসএসসি ফল প্রকাশে নতুন সূচি আসছে শিগগিরই

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল