ইয়েমেনের হুতিদের সংগঠন আনসারুল্লাহ দাবি করেছে, গত ৪৮ ঘণ্টায় বাব আল-মান্দেব প্রণালীতে তিনটি সৌদি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সংগঠনটির সূত্র জানিয়েছে, গত সোমবার থেকে কার্যকর হওয়া সামুদ্রিক অবরোধের কারণে সৌদি-সংশ্লিষ্ট অন্তত ১৬টি জাহাজ প্রণালি অতিক্রম না করেই ফিরে গেছে। সূত্রটির ভাষ্য, সৌদি জাহাজের ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে এবং কোনো জাহাজকে এই কৌশলগত জলপথ পার হতে দেওয়া হবে না।
এদিকে আনসারুল্লাহর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি দাবি করেছেন, আল-জাওফ প্রদেশের আকাশে অভিযানে থাকা সৌদির একটি তুরস্কে তৈরি বায়রাকতার আকিঞ্জি সশস্ত্র নজরদারি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন