মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতাদের নির্ধারিত পদযাত্রা ও পথসভার সমাবেশস্থলের অদূর থেকে সবজিভর্তি পরিত্যক্ত ব্যাগ থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এছাড়া একই এলাকা থেকে এনসিপি নেতাদের ছবিসংবলিত ঝুলন্ত কুশপুত্তলিকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশি তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে একই এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সমাবেশস্থল থেকে মাত্র ৫০ মিটার দূরে একটি পরিত্যক্ত ব্যাগ দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগের ভেতরে সবজির নিচে বোমাসদৃশ একটি বস্তু দেখতে পেয়ে পুলিশি নিরাপত্তায় সেটি থানায় নিয়ে যাওয়া হয়।
এর আগে একই দিন সকালে গাংনী শহরের পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সামনে থেকে পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত ৩টি ঝুলন্ত কুশপুত্তলিকাসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ। ইন্টারনেট তারে গলায় রশি দিয়ে ঝুলানো সাদা কাপড়ে আবৃত খড় দিয়ে তৈরি কুশপুত্তলিকাগুলোতে এনসিপির ৩ কেন্দ্রীয় নেতার ছবিসংবলিত পোস্টার সাঁটানো ছিল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করেছে এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় নিয়ে গেছে। এটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হবে। পাশাপাশি রাতের আঁধারে কারা এসব কুশপুত্তলিকা টাঙিয়েছে এবং বোমাসদৃশ বস্তু রেখে গেছে, তা শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে। বর্তমানে এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন