পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৩ ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে এই সম্মাননা পদক তুলে দেন। অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও পরিবেশবিদরা উপস্থিত ছিলেন।
পরিবেশের সুরক্ষায় ব্যক্তিগত পর্যায়ে অনন্য ভূমিকার জন্য এবছর তিনটি ভিন্ন ক্যাটাগরিতে ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে এই পদক দেওয়া হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে পদক পেয়েছেন আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে তৃণমূল ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিবেশ সচেতনতা ছড়ানোর স্বীকৃতি হিসেবে পদক পেয়েছেন মো. মনির হোসেন। এছাড়া পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এবং প্রো-ভাইস চ্যান্সেলর ড. আব্দুস সালাম।
ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিবেশবান্ধব কার্যক্রম ও গবেষণার স্বীকৃতি হিসেবে ৩টি সংস্থাকে এবছর পুরস্কৃত করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে পরিবেশবান্ধব শিল্পায়নের অনন্য নজির স্থাপন করায় পদক পেয়েছে 'ক্লাসিকাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড'। একাডেমিক ও সামাজিক পরিমণ্ডলে পরিবেশ শিক্ষার প্রসারে অবদানের জন্য পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে পদক পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস'। অন্যদিকে, পরিবেশবান্ধব ও পচনশীল পাটজাত প্রযুক্তির টেকসই গবেষণার জন্য পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে পদক লাভ করেছে 'বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট' (BJRI)।

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন