দিকপাল

জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ | ০১:৫১ পি এম | প্রিন্ট সংস্করণ

জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে বাংলাদেশ

জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ পুলিশ প্রধানদের পঞ্চম সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। দুই দিনব্যাপী আয়োজিত এই উচ্চপর্যায়ের সম্মেলনে বিশ্বশান্তি, আন্তর্জাতিক নিরাপত্তা এবং আধুনিক পুলিশিংয়ের নানামুখী চ্যালেঞ্জ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেয়।

উদ্বোধনী পর্বের পর বাংলাদেশের পুলিশ প্রধান জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর পুলিশ প্রধান এবং আন্তর্জাতিক নীতি-নির্ধারকদের সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ মূল অধিবেশনে সক্রিয়ভাবে অংশ নেন। প্রথম অধিবেশনে বিশ্বজুড়ে পরিবর্তিত ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে শান্তি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ পুলিশের কৌশলগত ভূমিকা ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। দ্বিতীয় অধিবেশনে অপরাধ দমন এবং শান্তি মিশনগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ডেটা অ্যানালিটিক্স এবং ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে কার্যকারিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। এছাড়া তৃতীয় অধিবেশনে আন্তঃদেশীয় অপরাধ এবং উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জগুলো সম্মিলিতভাবে মোকাবিলায় সদস্য দেশগুলোর পারস্পরিক অংশীদারত্ব ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিশদ আলোচনা হয়।

এই বৈশ্বিক সম্মেলনে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম, অপারেশনাল সাপোর্ট এবং রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন সদস্য রাষ্ট্রের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি এবং শীর্ষ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ব শান্তিশৃঙ্খলায় বাংলাদেশের দীর্ঘদিনের গৌরবময় অবদানের ধারাবাহিকতা বজায় রাখতে এবং আন্তর্জাতিক পুলিশিং ফোরামে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে এই অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল