চাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহযোগী সংগঠন যুব মহিলা লীগের জেলা সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে শহরের উত্তর শ্রীরামদী শ্রমিক কলোনির নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদা ইলিয়াছ সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনবিরোধী কর্মকাণ্ডে রাজপথে সক্রিয় ছিলেন। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি গোপনে নিজ বাসায় ফিরলে পুলিশ খবর পেয়ে এই বিশেষ অভিযান চালায়।
অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের নেতৃত্বে এই যৌথ অভিযানটি পরিচালিত হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবিরসহ মডেল থানার ঊর্ধ্বতন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ৮ জুন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন, যে মামলার অন্যতম এজহারনামীয় আসামি ফরিদা ইলিয়াছ। ওসি ফয়েজ আহমেদ জানান, গ্রেপ্তারের পর দুপুরে আসামিকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন