চিকিৎসা ও প্রশাসনিক সেবায় দায়িত্বে অবহেলা এবং দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কোনো প্রকার বদলি বা ওজর-আপত্তি নয়, সরাসরি চাকরিচ্যুতির হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট করে বলেছেন, "যেখানে অবহেলা বা দুর্নীতি দেখা যাবে, সেখানেই চাকরিচ্যুত করা হবে। আমি কোনো বদলি বা স্থানান্তরে বিশ্বাস করি না।"
আজ শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "সবাইকে শতভাগ সততার সঙ্গে কাজ করতে হবে। স্বাস্থ্যখাতে দুর্নীতি ও ঘুষ বাণিজ্য কোনোভাবেই বরদাশত করা হবে না। আমরা এটাকে বিন্দুমাত্র প্রশ্রয় দেব না।"
চলতি অর্থবছরের বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, "আমাদের এবারের বাজেট কেবল কোনো টাকার অঙ্কের হিসাব-নিকাশ বা গতানুগতিক বাজেট নয়; এটি মূলত একটি 'আদর্শের বাজেট'। এই বাজেটের প্রতিটি পরিকল্পনা ও আদর্শকে শতভাগ দুর্নীতিমুক্ত উপায়ে মাঠপর্যায়ে বাস্তবায়ন করা হবে।"
দেশের সাধারণ মানুষের চিকিৎসা সহজলভ্য করতে সরকারের নতুন পরিকল্পনার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত সময়ের মধ্যে ৫০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। এর ফলে কিডনি রোগীদের ঢাকা বা বড় শহরে আসার ভোগান্তি কমবে।"
তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজানোর ঘোষণা দিয়ে তিনি আরও জানান, ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে আধুনিক সুযোগ-সুবিধাসহ নতুনভাবে সাজানো হবে এবং সেখানে আরও পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও দক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। একই সাথে ফ্যামিলি প্ল্যানিং (পরিবার পরিকল্পনা) সেন্টারগুলোর মানোন্নয়ন করা হবে। চলতি বছরেই স্বাস্থ্যখাতে একটি দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন এনে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ আকর্ষণ হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন