২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারিত ও পরবর্তীতে মিথ্যা প্রমাণিত দুটি গুজব—বিক্ষোভকারীদের হাতে ‘শত শত পুলিশ সদস্য নিহত’ এবং ‘এক অন্তঃসত্ত্বা নারী পুলিশ সদস্যকে হত্যা’—আবারও প্রচার করেছেন বিএনপির নেতা ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। সম্প্রতি একটি ইউটিউব টকশোতে অংশ নিয়ে তিনি এসব অসত্য দাবি করেন, যদিও পুলিশ সদর দপ্তর, জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ও বিভিন্ন ফ্যাক্টচেকিং সংস্থার অনুসন্ধানে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।
রোববার, ২২ নভেম্বর ২০২৬ তারিখে এ সংক্রান্ত ভিডিও বক্তব্যটি আলোচনায় আসে। এর আগে গতকাল শনিবার (২১ নভেম্বর) সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল ‘মানচিত্রে’ ‘অন্যরা সন্ত্রাস করলেও তাদের কেন ধরা হচ্ছে না?’ শিরোনামে ২৯ মিনিটের একটি ভিডিও প্রকাশিত হয়, যার ৫ মিনিট ১৭ সেকেন্ড থেকে ফজলুর রহমানকে এসব দাবি করতে শোনা যায়।
ভিডিওতে ফজলুর রহমান বলেন, “আমি বলেছিলাম পুলিশের পক্ষ হয়ে এই যে শাহজাদপুরে পুলিশকে হত্যা করলেন, গর্ভবতীর মাকে মেরে ফেললেন, শত শত থানা পুড়িয়ে দিলেন, হাজার হাজার পুলিশ কোথায় গেল জানি না তবে শত শত পুলিশ নিশ্চিতভাবে নিহত হয়েছে। এই যে কাজটা করলেন পুলিশের মায়ের চোখের পানির কি কোনো মূল্য নাই? তারা তো অর্ডারের চাকর।” তিনি আরও বলেন, “থানা পুড়াইয়া দেন পুলিশ মাইরা ফেলেন। আজকে তারই প্রতিফলন আমরা দেখছি টুঙ্গিপাড়ায় চলছে মুকসেদপুরে চলছে। তাহলে শিক্ষাটা কে দিছিল? থানা পুড়াইয়া পুলিশ পুড়াইয়া। তারা (আওয়ামী লীগ) তো পুলিশ অন্তত মারে নাই। আপনারা তো পুলিশ পর্যন্ত পুড়িয়ে দিছেন মাইরা ফেলছেন ঝুলাইয়া রাখছেন।” এর আগে ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর ‘দ্য ন্যাশনাল জার্নাল’ নামের একটি ইউটিউব চ্যানেলে ‘৫ই আগস্ট পুলিশ হত্যা বিচার চাইলেন: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান’ শিরোনামের ভিডিওতেও তিনি একই ধরনের দাবি করেছিলেন।
তবে পুলিশ সদর দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মোট ৪৪ জন পুলিশ সদস্য নিহত হন; ওই বছরের ১৮ আগস্ট পুলিশ সদর দপ্তর এবং ২৫ অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নিহতদের নাম, পদবি, কর্মস্থল ও মৃত্যুর তথ্যসহ তালিকা প্রকাশ করা হয়। এর আগে ২০২৪ সালের ১৪ অক্টোবর আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ৫ আগস্ট পরবর্তী ৭২ ঘণ্টায় হাজারো পুলিশ হত্যার দাবি করা হলেও রিউমর স্ক্যানার, ফ্যাক্টওয়াচ ও দ্য ডিসেন্টসহ ফ্যাক্টচেকিং সংস্থাগুলোর অনুসন্ধানে ‘শত শত পুলিশ হত্যার’ দাবিটি মিথ্যা প্রমাণিত হয়।
অন্যদিকে, ২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় নিহত ১৫ পুলিশ সদস্যের মধ্যে কোনো নারী ছিলেন না বলে ওই বছরের ১১ আগস্ট প্রকাশিত রিউমর স্ক্যানারের প্রতিবেদনে নিশ্চিত করা হয়। সে সময় ঢাকা মহানগর পুলিশে কর্মরত পৃথিবী চাকমা নামের এক জীবিত নারী পুলিশ সদস্যের ছবি ব্যবহার করে এবং পরবর্তীতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ছড়িয়ে ‘অন্তঃসত্ত্বা নারী পুলিশ হত্যা’র গুজব ছড়ানো হয়। ২০২৫ সালের ৩১ জুলাই বিবিসি বাংলার ‘এনায়েতপুর থানার ১৫ জন পুলিশ হত্যার মামলা, গুজব ও পুলিশের গল্প’ শীর্ষক প্রতিবেদনে এনায়েতপুর থানায় হামলার শিকার হয়ে বেঁচে যাওয়া এক নারী পুলিশ কনস্টেবল জানান, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন না; বরং হামলার সময় তাকে বাঁচাতে এক পুলিশ সহকর্মী ও স্থানীয় কয়েকজন তরুণ ‘তার পেটে বাচ্চা আছে’ বলে পরিচয় দিয়েছিলেন, যেখান থেকেই গুজবের সূত্রপাত হয়ে থাকতে পারে।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন