জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে। শুধু বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় হাসপাতালেও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাজধানীতে দেশ-বিদেশের ক্যান্সার বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত ১১তম ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেসে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান উল্লেখ করেন, এখনো অনেক নারী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং এই ব্যবধানই স্বাস্থ্যসেবায় বৈষম্যের প্রতিফলন। তবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই বৈষম্য দূর করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, যেসব ক্যানসার প্রতিরোধ করা সম্ভব, তা প্রতিরোধ করা এবং দ্রুত রোগ শনাক্তের মাধ্যমে কার্যকর চিকিৎসা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
এছাড়া শহর ও গ্রামের প্রতিটি নারীর জন্য ক্যানসার স্ক্রিনিংয়ের সুযোগ নিশ্চিত করতে হবে বলেও জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন