দিকপাল

জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান


অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ১১:৪৩ এ এম | প্রিন্ট সংস্করণ

জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ শুরু হয়েছে। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের আসরে দেশের ৩৮০ জন উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে অংশ নিয়েছেন।


রোববার, ২২ নভেম্বর ২০২৬ তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার কার্যক্রম শুরু হয়। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় পণ্যের প্রসার ও উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণে এ মেলা কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ শুরু হয়েছে। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের আসরে দেশের ৩৮০ জন উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে অংশ নিয়েছেন।


রোববার, ২২ নভেম্বর ২০২৬ তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার কার্যক্রম শুরু হয়। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় পণ্যের প্রসার ও উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণে এ মেলা কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।



দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল