শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সন্ত্রাসীদের পাসপোর্ট লাগে না, তাদের লাগে হ্যান্ডকাফ এবং তাদেরকে কঠোর নজরদারির মাধ্যমে দেশে আনা হয়।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় নিজের বাসায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে গেছে এবং আরও অনেক মামলা রায়ের অপেক্ষায় আছে। তার জায়গা কোথায় তা বাংলাদেশের জনগণ ও আইনের শাসন ব্যবস্থা দেখিয়ে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ন্যায়বিচারের দীর্ঘ হাত এই দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করবে এবং আইনের আওতায় নিয়ে আসবে। যারা দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার চেষ্টা করছিল, তাদেরও অবশ্যই ধরা হবে এবং আইনের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ; তাদের নেত্রী দল ও পরিবার ধ্বংস করেছে এবং এখানে যারা আছে তাদেরও ধ্বংস করা শুরু করেছে।
নিজের বাসার গেটে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, একটা বিড়ালও তো কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়; কিন্তু এদের অবস্থা এমন হয়েছে—জয় বাংলা বলেই দৌড়, খুঁজে মেলে না। জয় বাংলা জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয় তা এ দেশের মানুষ ও সরকার জানে।
সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে কোনো সন্ত্রাসীর স্থান নেই, আওয়ামী সন্ত্রাসীদের স্থানও বাংলাদেশে নেই এবং সরকার কঠোর অবস্থান নেবে।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ ভালো পথে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃত্ব উজ্জ্বল। দেশে বৈদেশিক বিনিয়োগ আসছে, শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এগুলো দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠীর মাথায় ও পেটে ব্যথা হয় এবং এগুলো করেই তারা বিলীন হয়ে যাবে।
হুমায়ুন কবির বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট; কোনো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরবে না।
এসব কর্মকাণ্ডে সরকার কোনো চাপে পড়ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, না, কোনো চাপে পড়েনি, সরকার কেন চাপে পড়বে?
তিনি পুনরায় বলেন, জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগান; তারা নিজেরাই আতঙ্কিত, কয়েক সেকেন্ডের মধ্যে পালিয়ে যায় এবং তারা হয় দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে নয়তো ধরা পড়বে।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন