দিকপাল

‘সরকারের ৯০% পতন হয়ে গেছে,- স্টাটাস দেয়া যুবলীগ নেত্রী গ্রেফতার


অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ০৯:৩৪ এ এম | প্রিন্ট সংস্করণ

‘সরকারের ৯০% পতন হয়ে গেছে,- স্টাটাস দেয়া যুবলীগ নেত্রী গ্রেফতার
ছবি : সংগ্রহীত

‘সরকারের ৯০% পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলে পড়ে যাবে’ বলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নড়াইল জেলা যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর ২০২৬) এই তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান; এর আগে শনিবার (২১ নভেম্বর ২০২৬) রাত ১২টার দিকে রাজধানীর মিরপুর-২ নম্বরের একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ।

ওসি মো. হাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মিরপুর-২ নম্বর থেকে নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেফতার করা হয়েছে। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নাশকতার সঙ্গে জড়িত এবং টুঙ্গিপাড়া নাশকতাকারীদের সঙ্গে তাঁর যোগাযোগের সত্যতা পাওয়া গেছে।

ওসি হাফিজ আরও বলেন, গ্রেফতারের দিনও পাপিয়া সুলতানা তাঁর ফেসবুকে ‘আমি গ্রেফতার হলেও সমস্যা নাই, আপনারা চালিয়ে যাবেন, সরকারের ৯০% পতন হয়ে গেছে, আপনারা বাকিটা ধাক্কা দিলেই পড়ে যাবে’ লিখে পোস্ট করেছেন। এ ছাড়া ‘আমি ৭১ ধারণ করি, শেখ হাসিনা প্রশ্নে আপসহীন’সহ নানা পোস্টও রয়েছে তাঁর আইডিতে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি হাফিজ।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


‘সরকারের ৯০% পতন হয়ে গেছে,- স্টাটাস দেয়া যুবলীগ নেত্রী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

‘সরকারের ৯০% পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলে পড়ে যাবে’ বলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নড়াইল জেলা যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর ২০২৬) এই তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান; এর আগে শনিবার (২১ নভেম্বর ২০২৬) রাত ১২টার দিকে রাজধানীর মিরপুর-২ নম্বরের একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ।

ওসি মো. হাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মিরপুর-২ নম্বর থেকে নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেফতার করা হয়েছে। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নাশকতার সঙ্গে জড়িত এবং টুঙ্গিপাড়া নাশকতাকারীদের সঙ্গে তাঁর যোগাযোগের সত্যতা পাওয়া গেছে।

ওসি হাফিজ আরও বলেন, গ্রেফতারের দিনও পাপিয়া সুলতানা তাঁর ফেসবুকে ‘আমি গ্রেফতার হলেও সমস্যা নাই, আপনারা চালিয়ে যাবেন, সরকারের ৯০% পতন হয়ে গেছে, আপনারা বাকিটা ধাক্কা দিলেই পড়ে যাবে’ লিখে পোস্ট করেছেন। এ ছাড়া ‘আমি ৭১ ধারণ করি, শেখ হাসিনা প্রশ্নে আপসহীন’সহ নানা পোস্টও রয়েছে তাঁর আইডিতে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি হাফিজ।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল