দিকপাল

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিলোফার চৌধুরী মনির বক্তব্যে ক্ষুব্ধ ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ | ০৬:০০ পি এম | প্রিন্ট সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিলোফার চৌধুরী মনির বক্তব্যে ক্ষুব্ধ ছাত্রদল

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির একটি টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দীর্ঘ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের লড়াকু সৈনিক হওয়া সত্ত্বেও ঐতিহাসিক এই অভ্যুত্থান নিয়ে তাঁর মন্তব্যকে ‘অযাচিত’ আখ্যা দিয়ে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিশেষ পোস্টে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই তীব্র প্রতিক্রিয়া জানান।

ফেসবুক পোস্টে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সরাসরি নিলোফার চৌধুরী মনিকে সম্বোধন করে লেখেন, "প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা, এমপি, আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু গতকাল একটি টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ।"

অভ্যুত্থানের শহীদ ও আহতদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে ছাত্রদল সভাপতি স্পষ্ট করেন যে, এই ধরনের সংবেদনশীল ঐতিহাসিক আন্দোলন নিয়ে কোনো ধরনের অবমাননাকর বা প্রশ্নবিদ্ধ বক্তব্য ছাত্রসমাজ মেনে নেবে না।

বক্তব্যের তীব্র সমালোচনা করলেও নিলোফার চৌধুরী মনির পূর্ববর্তী রাজনৈতিক দেশপ্রেমের কথা স্মরণ করেন ছাত্রদল সভাপতি। তিনি আরও বলেন, "আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। তবে আমরা অবগত রয়েছি যে, আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। সেহেতু জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আগামী দিনে যেকোনো বক্তব্য প্রদানের ক্ষেত্রে আপনি আরও বেশি সংযত হবেন এবং আন্দোলনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।"

নিলোফার চৌধুরী মনির ওই বিতর্কিত বক্তব্য এবং ছাত্রদলের এমন প্রকাশ্য প্রতিক্রিয়ার পর রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিলোফার চৌধুরী মনির বক্তব্যে ক্ষুব্ধ ছাত্রদল

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল