দিকপাল

স্লিপার বাসের নিবন্ধন ও অনুমোদনের তথ্য চেয়ে হাইকোর্টের আদেশ

মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ | ০১:৪৯ পি এম | প্রিন্ট সংস্করণ

স্লিপার বাসের নিবন্ধন ও অনুমোদনের তথ্য চেয়ে হাইকোর্টের আদেশ

সারাদেশের মহাসড়কগুলোতে কতগুলো দূরপাল্লার স্লিপার কোচ বা বাসকে চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে সেই তালিকা জানতে চেয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রক্ষিতে আজ বৃহস্পতিবার (২ জুলাই) উচ্চ আদালত এই আদেশ দেন।

আদালতের আদেশে বিআরটিএ ছাড়াও হাইওয়ে পুলিশ এবং স্লিপার বাস মালিক সমিতিকে সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশকে দেওয়া আদেশে বলা হয়েছে, বর্তমানে মহাসড়কে ঠিক কতটি স্লিপার বাস চলাচল করছে এবং একই রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে একের অধিক বাস চালানোর যে জালিয়াতি চলছে, তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—তা প্রতিবেদন আকারে জমা দিতে হবে।

পাশাপাশি, স্লিপার বাস মালিক সমিতির অধীনে বর্তমানে কতটি বাস নিবন্ধিত রয়েছে, সেগুলোর প্রতিটির রেজিস্ট্রেশন নম্বরসহ একটি পূর্ণাঙ্গ তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে।

এর আগে, চলতি বছরের জানুয়ারি মাসে সারাদেশের মহাসড়কে নিয়মবহির্ভূতভাবে স্লিপার বাস চলাচলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়।

রিট আবেদনে উল্লেখ করা হয়, কোনো ধরনের প্রাতিষ্ঠানিক নিরাপত্তা ফিচার ছাড়াই মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে এসব দূরপাল্লার স্লিপার কোচ চালানো হচ্ছে। এমনকি অনেক ফিটনেসবিহীন বা আনফিট বাস কেটে সেগুলোকে অননুমোদিতভাবে স্লিপার বাসে রূপান্তর করা হচ্ছে। নিম্নমানের সাধারণ চেসিসের ওপর অতিরিক্ত উচ্চতা ও ধারণক্ষমতার বডি নির্মাণ করায় এগুলো যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তা ছাড়া, এসব নিম্নমানের কোচে পর্যাপ্ত যাত্রী সুবিধা না থাকলেও ‘লাক্সারি বা বিলাসবহুল’ ক্যাটাগরি দেখিয়ে সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে রিটে অভিযোগ করা হয়।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

স্লিপার বাসের নিবন্ধন ও অনুমোদনের তথ্য চেয়ে হাইকোর্টের আদেশ

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল