দিকপাল

খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

ইয়াসরির মাহবুব
ইয়াসরির মাহবুব স্টাফ রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | ১১:২৮ এ এম | প্রিন্ট সংস্করণ

খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দলীয় কার্যালয় ও স্থানীয় মসজিদে এই বিশেষ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে গত শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। মরহুম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে রুহের মাগফিরাত কামনায় এসব দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এতে দলের জ্যেষ্ঠ নেতাসহ বিভিন্ন স্তরের কর্মী-সমর্থকেরা অংশ নিচ্ছেন। একই সাথে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও অন্যান্য প্রশাসনিক ইউনিটের দলীয় কার্যালয় কিংবা স্থানীয় মসজিদে অনুরূপ দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দলীয় কার্যালয় ও স্থানীয় মসজিদে এই বিশেষ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে গত শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। মরহুম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে রুহের মাগফিরাত কামনায় এসব দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এতে দলের জ্যেষ্ঠ নেতাসহ বিভিন্ন স্তরের কর্মী-সমর্থকেরা অংশ নিচ্ছেন। একই সাথে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও অন্যান্য প্রশাসনিক ইউনিটের দলীয় কার্যালয় কিংবা স্থানীয় মসজিদে অনুরূপ দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল