দিকপাল

মানুষের পাশাপাশি প্রাণীর নিরাপত্তাও নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ | ১২:৪৭ পি এম | প্রিন্ট সংস্করণ

মানুষের পাশাপাশি প্রাণীর নিরাপত্তাও নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয় এমন এক মানবিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার কেবল মানুষের নাগরিক অধিকারই নয়, বরং সামগ্রিক জীববৈচিত্র্য ও প্রকৃতির সুরক্ষায় সমানভাবে সচেষ্ট রয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে এক বছরব্যাপী ‘নজরুলবর্ষ’ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার এই বছরটিকে ‘নজরুলবর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, একটি সমতাভিত্তিক, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে কবির জীবন ও দর্শন আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যেখানে প্রতিটি মানুষ সমান অধিকার নিয়ে নিরাপদে বসবাস করবে এবং সমাজে কোনো ধরনের নিপীড়ন বা হিংস্রতার স্থান থাকবে না।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কালকে ‘নজরুলবর্ষ’ হিসেবে ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার সচিবালয়ের অনুষ্ঠানের মাধ্যমে সেই ঘোষণারই আনুষ্ঠানিক বাস্তবায়ন ও বছরব্যাপী কর্মসূচির সূচনা করা হলো।

আগামী এক বছর দেশজুড়ে জাতীয় কবির সাহিত্য, দর্শন ও কর্মের ওপর নানা সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গবেষণাভিত্তিক কর্মসূচি পরিচালনা করবে সরকার, যার মূল লক্ষ্য থাকবে তরুণ প্রজন্মের মাঝে নজরুলের সাম্য ও মানবতার বাণী ছড়িয়ে দেওয়া।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

মানুষের পাশাপাশি প্রাণীর নিরাপত্তাও নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয় এমন এক মানবিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার কেবল মানুষের নাগরিক অধিকারই নয়, বরং সামগ্রিক জীববৈচিত্র্য ও প্রকৃতির সুরক্ষায় সমানভাবে সচেষ্ট রয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে এক বছরব্যাপী ‘নজরুলবর্ষ’ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার এই বছরটিকে ‘নজরুলবর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, একটি সমতাভিত্তিক, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে কবির জীবন ও দর্শন আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যেখানে প্রতিটি মানুষ সমান অধিকার নিয়ে নিরাপদে বসবাস করবে এবং সমাজে কোনো ধরনের নিপীড়ন বা হিংস্রতার স্থান থাকবে না।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কালকে ‘নজরুলবর্ষ’ হিসেবে ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার সচিবালয়ের অনুষ্ঠানের মাধ্যমে সেই ঘোষণারই আনুষ্ঠানিক বাস্তবায়ন ও বছরব্যাপী কর্মসূচির সূচনা করা হলো।

আগামী এক বছর দেশজুড়ে জাতীয় কবির সাহিত্য, দর্শন ও কর্মের ওপর নানা সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গবেষণাভিত্তিক কর্মসূচি পরিচালনা করবে সরকার, যার মূল লক্ষ্য থাকবে তরুণ প্রজন্মের মাঝে নজরুলের সাম্য ও মানবতার বাণী ছড়িয়ে দেওয়া।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল