দিকপাল

ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স ও নিবন্ধনে নতুন ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | ০৬:৪৫ পি এম | প্রিন্ট সংস্করণ

ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স ও নিবন্ধনে নতুন ব্যবস্থা
ছবি: সংগৃহীত

দেশের সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচলে শৃঙ্খলা ফেরাতে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ এবং ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬’-এর আলোকে এই নতুন নীতিমালাটি তৈরি করা হচ্ছে। এটি কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা হ্রাস করা সম্ভব হবে। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সুনির্দিষ্ট ও নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধনের ব্যবস্থা চালু হলে সরকারের কোষাগারে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব জমা হবে। এই লক্ষ্যে বিদ্যমান বিধিমালা সময়োপযোগী করে সব স্তরের স্থানীয় সরকারের জন্য একটি সমন্বিত লাইসেন্সিং কর্তৃপক্ষ নির্ধারণের উদ্যোগও নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে গত বছরের ১৪ ডিসেম্বর ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৫’ জারি করা হয়, যা ১৭ ডিসেম্বর গেজেট আকারে প্রকাশিত হয়েছিল। আজকের সভায় বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বিশেষজ্ঞ মতামত উপস্থাপন করেন। এতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদ্বয়, সচিব এবং ট্রাফিক পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স ও নিবন্ধনে নতুন ব্যবস্থা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল