বিশ্বজুড়ে বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইনের যথাযথ প্রয়োগ এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাhম। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গতকাল বৃহস্পতিবার আয়োজিত ২০২৬ সালের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মানবিক বিষয়ক সেগমেন্টের এক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এই আহ্বান জানান।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে মানবিক বিপর্যয় রোধে আন্তর্জাতিক আইনের কঠোর বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি একই সঙ্গে সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে শান্তি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় সাধনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। শামা ওবায়েদ ইসলাম আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করে নারী ও কিশোরীদের বিরুদ্ধে প্রতিনিয়ত বাড়তে থাকা হয়রানি ও অপব্যবহারের মতো উদ্বেগের বিষয়টি সামনে নিয়ে আসেন। ডিজিটাল যুগের এই নতুন ধরনের হুমকি মোকাবিলা করার জন্য একটি শক্তিশালী বৈশ্বিক প্ল্যাটফর্ম গড়ে তোলার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন তিনি।
রোহিঙ্গা সংকটের বিষয়টি আলোচনায় তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে রোহিঙ্গা নারী ও কিশোরীরা যে ভয়াবহ অর্থায়ন সংকটের শিকার হচ্ছেন, তার প্রভাব সুদূরপ্রসারী এবং নেতিবাচক। এই মানবিক সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক সহায়তার ধারা অব্যাহত রাখা যেমন জরুরি, তেমনি দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে মিয়ানমারে তাদের দ্রুত প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করা এখন সময়ের দাবি। তিনি বিশ্বনেতাদের এ বিষয়ে আরও সচেষ্ট হওয়ার তাগিদ দেন।
জাতিসংঘের এই সফরের ফাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভুর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সেই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে একে অপরের সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই সফর ও ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা বাংলাদেশের পররাষ্ট্রনীতির সক্রিয় অবস্থানকে বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল করে তুলছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন