দিকপাল

সংসদে বিরোধীদলকে অবমূল্যায়নের অপসংস্কৃতি আওয়ামী লীগের সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬ | ০২:৪৪ পি এম | প্রিন্ট সংস্করণ

সংসদে বিরোধীদলকে অবমূল্যায়নের অপসংস্কৃতি আওয়ামী লীগের সৃষ্টি

জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধীদলকে তুচ্ছ-তাচ্ছিল্য করার অপসংস্কৃতি আওয়ামী লীগই চালু করেছিল এবং সবচেয়ে বেশি গালি দেওয়া হতো বিএনপি ও জামায়াতকে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেছেন, এখন বিএনপিও পুরোনো আওয়ামী লীগের মতো একই ধরনের কথা জপতে শুরু করেছে।

শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমসাময়িক রাজনীতি, তরুণদের চাওয়া এবং সদ্য ঘোষিত বাজেট নিয়ে তিনি দলীয় অবস্থান পরিষ্কার করেন।

আওয়ামী লীগের বিগত আমলের সমালোচনা করে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সংসদে কোনো রাজনৈতিক শিষ্টাচার রাখেনি। জামায়াত কিংবা বিএনপি কাউকেই তারা বিন্দুমাত্র ছাড় দিয়ে কথা বলত না। তবে এখন রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের পর বিএনপির কিছু নেতার আচরণে পুরোনো আওয়ামী লীগের প্রতিফলন দেখা যাচ্ছে। বিএনপির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, যে কথাগুলো জপতে জপতে আওয়ামী লীগ আজ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছে, আপনারা সেই একই কথা জপতে জপতে এখন কোথায় গিয়ে পড়বেন, তা ভাবা দরকার।

ডা. শফিকুর রহমান দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোকে তরুণদের মনস্তত্ত্ব বোঝার আহ্বান জানান। তিনি স্পষ্ট করে বলেন, দেশের সাধারণ জনগণ ও বর্তমান তরুণ সমাজ এখন আর পুরোনো দিনের কাদা ছোড়াছুড়ির রাজনীতি দেখতে চায় না। তারা এগুলো গ্রহণও করে না। রাজনৈতিক দলগুলোকে তরুণদের মনের ভাষা ও আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করতে হবে, অন্যথায় সব দলকেই ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক ভুলের মাসুল দিতে হবে।

নতুন অর্থবছরের বাজেট প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে জামায়াত আমির বলেন, দেশে একটি বড় আকারের বাজেট পেশ করা হয়েছে, যা বাস্তবায়নের মূল দায়িত্ব বর্তমান সরকারের। তবে বিগত ১৫ বছরে এই বাজেটকে কেন্দ্র করে যেভাবে আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশ থেকে প্রায় ২৯ লাখ কোটি টাকা লুণ্ঠন ও চুরি করে নিয়ে গেছে, বর্তমান প্রশাসন যেন কোনোভাবেই সেই চুরির পথে না হাঁটে—সে বিষয়ে তিনি কড়া হুঁশিয়ারি দেন।

গণতন্ত্রের মূল ভিত্তি যে জনগণের সংখ্যাগরিষ্ঠতার রায়কে সম্মান করা, তা স্মরণ করিয়ে দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের সাম্প্রতিক গণভোটে প্রায় ৭০ শতাংশ জনগণ যেহেতু 'হ্যাঁ' বা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, তাই সরকারের নৈতিক দায়িত্ব হলো এই গণভোটের মাধ্যমে উত্থাপিত সব ধরনের সংস্কার প্রস্তাব দ্রুত এবং সফলভাবে বাস্তবায়ন করা।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ১৯ জুন ২০২৬

সংসদে বিরোধীদলকে অবমূল্যায়নের অপসংস্কৃতি আওয়ামী লীগের সৃষ্টি

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল