দিকপাল

সংসদে মাথা নোয়ানোর প্রথা বাতিল: স্পিকার

মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | ০৬:৫০ পি এম | প্রিন্ট সংস্করণ

সংসদে মাথা নোয়ানোর প্রথা বাতিল: স্পিকার

জাতীয় সংসদে প্রবেশ ও ত্যাগের সময় মাথা নিচু করে সম্মান প্রদর্শনের ঐতিহাসিক প্রথাটি আনুষ্ঠানিকভাবে বাতিলের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) সংসদ সদস্যদের এই সিদ্ধান্তের কথা অবহিত করেন। তিনি উল্লেখ করেন, ২০০৬ সালে কার্যপ্রণালি বিধি সংশোধনের মাধ্যমেই এই নিয়মটি ইতোমধ্যে বাতিল করা হয়েছে।

সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭(১) বিধি অনুযায়ী, স্পিকারের চেয়ারের প্রতি মাথা নোয়ানোর কোনো বাধ্যবাধকতা নেই। এখন থেকে সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি ও ঐতিহ্য মেনে সম্মান প্রদর্শন করতে পারবেন। উল্লেখ্য, এর আগে অষ্টম সংসদে দীর্ঘ পর্যালোচনা ও সংশোধনের মাধ্যমে এই বিধানটি কার্যপ্রণালি বিধি থেকে অপসারণ করা হয়েছিল। স্পিকার এই সিদ্ধান্তকে সংসদের গণতান্ত্রিক চর্চার পরিপক্বতা এবং সংসদীয় রীতিনীতির আধুনিকায়নের অংশ হিসেবে অভিহিত করেছেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ১৯ জুন ২০২৬

সংসদে মাথা নোয়ানোর প্রথা বাতিল: স্পিকার

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

জাতীয় সংসদে প্রবেশ ও ত্যাগের সময় মাথা নিচু করে সম্মান প্রদর্শনের ঐতিহাসিক প্রথাটি আনুষ্ঠানিকভাবে বাতিলের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) সংসদ সদস্যদের এই সিদ্ধান্তের কথা অবহিত করেন। তিনি উল্লেখ করেন, ২০০৬ সালে কার্যপ্রণালি বিধি সংশোধনের মাধ্যমেই এই নিয়মটি ইতোমধ্যে বাতিল করা হয়েছে।

সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭(১) বিধি অনুযায়ী, স্পিকারের চেয়ারের প্রতি মাথা নোয়ানোর কোনো বাধ্যবাধকতা নেই। এখন থেকে সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি ও ঐতিহ্য মেনে সম্মান প্রদর্শন করতে পারবেন। উল্লেখ্য, এর আগে অষ্টম সংসদে দীর্ঘ পর্যালোচনা ও সংশোধনের মাধ্যমে এই বিধানটি কার্যপ্রণালি বিধি থেকে অপসারণ করা হয়েছিল। স্পিকার এই সিদ্ধান্তকে সংসদের গণতান্ত্রিক চর্চার পরিপক্বতা এবং সংসদীয় রীতিনীতির আধুনিকায়নের অংশ হিসেবে অভিহিত করেছেন।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল