এবারের বাজেটে সবচেয়ে মানবিক সিদ্ধান্তগুলোর কয়েকটি এসেছে স্বাস্থ্যখাতে। চিকিৎসা ব্যয় কমাতে বিভিন্ন চিকিৎসাসামগ্রী ও ওষুধের ওপর শুল্ক-কর কমানোর প্রস্তাব করা হয়েছে, যা রোগীদের জন্য বড় স্বস্তি বয়ে আনতে পারে।
কিডনি রোগীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে প্রতিবার ডায়ালাইসিসে রোগীদের খরচ প্রায় ৮০০ টাকা পর্যন্ত কমতে পারে।
এছাড়া দেশে বিশ্বমানের ক্যানসার প্রতিরোধী ওষুধ উৎপাদনের লক্ষ্যে ৯টি গুরুত্বপূর্ণ কাঁচামালের আমদানি শুল্ক ও ভ্যাট শূন্য করার প্রস্তাব করা হয়েছে। হৃদরোগীদের ব্যবহৃত স্টেন্টের দাম প্রায় ২০ হাজার টাকা এবং চোখের লেন্সের দাম প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত কমে আসার সম্ভাবনা রয়েছে।
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সহায়ক ১৫টি পণ্যের অগ্রিম আয়করও ১ শতাংশ কমানোর প্রস্তাব রাখা হয়েছে, যা তাদের প্রয়োজনীয় সরঞ্জাম আরও সাশ্রয়ী করতে সহায়তা করবে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন