জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সোনারগাঁয়ের ঐতিহাসিক পর্বসহ বিভিন্ন সময়ের নির্বাচিত অংশ নিয়ে একটি বিশেষ সংকলিত পর্ব প্রচার হতে যাচ্ছে। আজ শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। ফাগুন অডিও ভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বরাবরের মতো হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় সাজানো এই বিশেষ পর্বে গান, নাচ, মানবিক প্রতিবেদন এবং সামাজিক সচেতনতামূলক নানা আয়োজনের পাশাপাশি থাকছে জনপ্রিয় নাট্যাংশ। এর মধ্যে ২০২১ সালের অক্টোবরে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণের বড় সর্দারবাড়ির সামনে ধারণকৃত পর্বটি বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে, যেখানে জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ ও চিশতী বাউল প্রথমবারের মতো একসঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন। এছাড়া মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা এবং ইবরার টিপুর সুরে এই গানে নিজেদের শিকড় ও অস্তিত্বের বিষয়টি ফুটে উঠেছে। সোনারগাঁয়ের ইতিহাস নিয়ে স্থানীয় শিল্পীদের নাচ ও গান ছাড়াও ২০০৩ সালের জুনে প্রচারিত শিল্পী সান্টুর একটি পুরোনো গান এই সংকলনে যুক্ত করা হয়েছে।
গান ও নাচের পাশাপাশি অনুষ্ঠানে থাকছে বেশ কয়েকটি শিক্ষামূলক ও মানবিক প্রতিবেদন। এর মধ্যে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদানে আত্মপ্রত্যয়ী তরুণ শাহেদ কায়েসের উদ্যোগ, বৃক্ষসেবক খাইরুল আলম, কিশোরগঞ্জের হাওরের ব্যতিক্রমী বিদ্যালয়ের ফলোআপ প্রতিবেদন এবং সাতক্ষীরার গাবুরার সুপেয় পানির সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। পাশাপাশি সমাজের নানা অসংগতি নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশ এবং দর্শকদের চিরচেনা ‘নানি-নাতি’ ও ‘মামা-ভাগনে’ পর্বের পরিবেশনা দর্শকদের বিনোদিত করবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন