দিকপাল

‘ব্যাডটাচ’ বিতর্ক: পরীমনির পর মুখ খুললেন প্রভা!


বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | ০৪:৩৪ পি এম | প্রিন্ট সংস্করণ

‘ব্যাডটাচ’ বিতর্ক: পরীমনির পর মুখ খুললেন প্রভা!
সাদিয়া জাহান প্রভা

আদালত প্রাঙ্গণে হাজিরা দিতে গিয়ে চিত্রনায়িকা পরীমনির এক সাংবাদিককে গালমন্দ ও হুমকির ঘটনা দেশজুড়ে তুমুল আলোচনার জন্ম দিলেও, এই ঘটনায় পরীমনির পাশে দাঁড়িয়েছেন আরেক আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। 

৫ নভেম্বর বৃহস্পতিবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় প্রভা দাবি করেন যে সংবাদ সংগ্রহকালে নারী সেলিব্রেটিদের অনেক সময় এমন অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হতে হয় এবং তিনিও অতীতে এমন বাজে অভিজ্ঞতার শিকার হয়েছেন।

ভিডিও বার্তায় প্রভা সেই ঘটনার বর্ণনা দিয়ে জানান, অতীতে একটি প্রসাধনীর ফেয়ার ইভেন্টে অনেকগুলো মাইক্রোফোন নিয়ে কয়েকজন সাংবাদিক তাঁকে প্রায় ঘিরে ধরেছিলেন এবং অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছিলেন। তিনি ওই সাংবাদিককে উদ্দেশ্য করে সবাইকে তাঁর পাশে না দাঁড়ানোর আহ্বান জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। তবে প্রভার এই ভিডিও বার্তা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের বড় একটি অংশ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তাঁর এই দাবির সঙ্গে একমত হতে না পেরে মন্তব্যঘরে নানা প্রশ্ন তুলে সমালোচনা করেছেন। 

বিষয় : প্রভা পরীমনি সাংবাদিক আদালত

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


‘ব্যাডটাচ’ বিতর্ক: পরীমনির পর মুখ খুললেন প্রভা!

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

আদালত প্রাঙ্গণে হাজিরা দিতে গিয়ে চিত্রনায়িকা পরীমনির এক সাংবাদিককে গালমন্দ ও হুমকির ঘটনা দেশজুড়ে তুমুল আলোচনার জন্ম দিলেও, এই ঘটনায় পরীমনির পাশে দাঁড়িয়েছেন আরেক আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। 

৫ নভেম্বর বৃহস্পতিবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় প্রভা দাবি করেন যে সংবাদ সংগ্রহকালে নারী সেলিব্রেটিদের অনেক সময় এমন অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হতে হয় এবং তিনিও অতীতে এমন বাজে অভিজ্ঞতার শিকার হয়েছেন।

ভিডিও বার্তায় প্রভা সেই ঘটনার বর্ণনা দিয়ে জানান, অতীতে একটি প্রসাধনীর ফেয়ার ইভেন্টে অনেকগুলো মাইক্রোফোন নিয়ে কয়েকজন সাংবাদিক তাঁকে প্রায় ঘিরে ধরেছিলেন এবং অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছিলেন। তিনি ওই সাংবাদিককে উদ্দেশ্য করে সবাইকে তাঁর পাশে না দাঁড়ানোর আহ্বান জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। তবে প্রভার এই ভিডিও বার্তা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের বড় একটি অংশ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তাঁর এই দাবির সঙ্গে একমত হতে না পেরে মন্তব্যঘরে নানা প্রশ্ন তুলে সমালোচনা করেছেন। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল