দিকপাল

ট্রাম্পের হুঙ্কার আর ইরানের পালটা হুমকি, বড় যুদ্ধের মুখোমুখি মধ্যপ্রাচ্য?


শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | ০৩:৫০ পি এম | প্রিন্ট সংস্করণ

ট্রাম্পের হুঙ্কার আর ইরানের পালটা হুমকি, বড় যুদ্ধের মুখোমুখি মধ্যপ্রাচ্য?
ছবি : সংগ্রহীত

যুক্তরাষ্ট্র যদি ইরানে নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালায়, তবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সব মার্কিন সম্পদ ও সামরিক ঘাঁটিতে বিনা দ্বিধায় ধ্বংসাত্মক পাল্টা আঘাত হানার ভয়ংকর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে ইরানের দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগত হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির সামরিক বাহিনী। 

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এক কঠোর সতর্কবার্তায় এই হুংকার দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আঞ্চলিক সীমানার বাইরে দক্ষিণ-পশ্চিম এশিয়া বা বিশ্বের যেকোনো প্রান্তের মার্কিন সামরিক ঘাঁটি, সরঞ্জাম ও বাহিনী এখন তেহরানের নিশানায় রয়েছে এবং ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো ভৌগোলিক সীমাবদ্ধতার তোয়াক্কা না করেই মার্কিন শত্রুর ওপর সর্বাত্মক আঘাত হানবে।

এর আগে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান প্রসঙ্গে মন্তব্য করেন যে, যুদ্ধ আরও তীব্র করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় ঘনিয়ে এসেছে। ট্রাম্প হুংকার দিয়ে বলেন, "সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না, তবে হয়তো আমাকে তা করতে হতে পারে এবং দেশটি পুনর্নির্মাণ করতে তাদের ২৫ বছর সময় লাগবে।" পারমাণবিক আলোচনা ও পাল্টাপাল্টি এই চরম হুমকির জেরে মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতিতে নতুন করে বড় ধরনের যুদ্ধের দামামা বেজে উঠেছে। 

বিষয় : ট্রাম্পের হুঙ্কা

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


ট্রাম্পের হুঙ্কার আর ইরানের পালটা হুমকি, বড় যুদ্ধের মুখোমুখি মধ্যপ্রাচ্য?

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র যদি ইরানে নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালায়, তবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সব মার্কিন সম্পদ ও সামরিক ঘাঁটিতে বিনা দ্বিধায় ধ্বংসাত্মক পাল্টা আঘাত হানার ভয়ংকর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে ইরানের দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগত হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির সামরিক বাহিনী। 

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এক কঠোর সতর্কবার্তায় এই হুংকার দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আঞ্চলিক সীমানার বাইরে দক্ষিণ-পশ্চিম এশিয়া বা বিশ্বের যেকোনো প্রান্তের মার্কিন সামরিক ঘাঁটি, সরঞ্জাম ও বাহিনী এখন তেহরানের নিশানায় রয়েছে এবং ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো ভৌগোলিক সীমাবদ্ধতার তোয়াক্কা না করেই মার্কিন শত্রুর ওপর সর্বাত্মক আঘাত হানবে।

এর আগে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান প্রসঙ্গে মন্তব্য করেন যে, যুদ্ধ আরও তীব্র করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় ঘনিয়ে এসেছে। ট্রাম্প হুংকার দিয়ে বলেন, "সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না, তবে হয়তো আমাকে তা করতে হতে পারে এবং দেশটি পুনর্নির্মাণ করতে তাদের ২৫ বছর সময় লাগবে।" পারমাণবিক আলোচনা ও পাল্টাপাল্টি এই চরম হুমকির জেরে মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতিতে নতুন করে বড় ধরনের যুদ্ধের দামামা বেজে উঠেছে। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল