ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিগত প্রোফাইল ফটোতে প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি বা তাঁর উপস্থিতির ছবি ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের বিশেষ অনুরোধ জানানো হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়।
আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) বিকেলে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে জারি করা এক বিশেষ বার্তায় এই অনুরোধ জানানো হয়। বার্তায় স্পষ্ট করা হয় যে, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিগত প্রোফাইলে এ ধরনের ছবি ব্যবহার না করার এই অনুরোধ কোনো ব্যক্তির প্রতি অনাস্থা বা অসম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নয়; বরং এটি পুরোপুরি সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌজন্যবোধ ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখার স্বার্থে নেওয়া একটি পদক্ষেপ।
সবশেষে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের বিষয়টিকে প্রয়োজনীয় সাংগঠনিক নির্দেশনা ও সৌজন্যবোধের অংশ হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে সকলের আন্তরিক সহযোগিতা, সচেতনতা ও দায়িত্বশীল আচরণ কামনা করা হয়েছে।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন