দিকপাল

অশ্রুসিক্ত বিদায়: যেখানে মৃত্যু, সেখানেই মাইশার জানাযা


অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | ০৬:৪৫ পি এম | প্রিন্ট সংস্করণ

অশ্রুসিক্ত বিদায়: যেখানে মৃত্যু, সেখানেই মাইশার জানাযা
ছবি : সংগ্রহীত

সীতাকুণ্ডের কুমিরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ছাত্রী মাইশা মুশফিরাতের প্রথম জানাযা যেখানে দুর্ঘটনা ঘটেছে, ঠিক সেখানেই অনুষ্ঠিত হয়েছে। সহপাঠীর এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর এই জানাজা সম্পন্ন হয়। এর আগে সকালে লরির ধাক্কায় বাস উল্টে বাসচাপায় নিহত হওয়ার পর সহপাঠীদের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে জানাযা শেষে নিহতের মরদেহ তার গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়।

এই হৃদয়বিদারক দুর্ঘটনার পর মহাসড়কের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে বর্তমানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। 

বিষয় : মাইশা অশ্রুসিক্ত বিদায় মরদেহ

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


অশ্রুসিক্ত বিদায়: যেখানে মৃত্যু, সেখানেই মাইশার জানাযা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সীতাকুণ্ডের কুমিরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ছাত্রী মাইশা মুশফিরাতের প্রথম জানাযা যেখানে দুর্ঘটনা ঘটেছে, ঠিক সেখানেই অনুষ্ঠিত হয়েছে। সহপাঠীর এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর এই জানাজা সম্পন্ন হয়। এর আগে সকালে লরির ধাক্কায় বাস উল্টে বাসচাপায় নিহত হওয়ার পর সহপাঠীদের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে জানাযা শেষে নিহতের মরদেহ তার গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়।

এই হৃদয়বিদারক দুর্ঘটনার পর মহাসড়কের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে বর্তমানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল