দিকপাল

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের মামলার চার্জ গঠন শুনানি পেছাল


আল জাবিরী
আল জাবিরী সম্পাদক
প্রকাশ : রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ০৮:৫৮ পি এম | প্রিন্ট সংস্করণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের মামলার চার্জ গঠন শুনানি পেছাল

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে চার্জ গঠন সংক্রান্ত শুনানি পিছিয়ে আগামী ২৩ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।

আজ রবিবার (১ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ দিন ধার্য করেন। 


মামলার অন্য আসামিরা হলেন আসাদুজ্জামানের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি ও মেয়ে শাফিয়া তাসনিম খান। দুদকের আইনজীবী তরিকুল ইসলাম জানান, আসামিপক্ষের আইনজীবী অসুস্থ থাকায় সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন এই তারিখ ধার্য করেন। শুনানিকালে কারাগারে থাকা শাফি মোদ্দাছির খান জ্যোতিকে আদালতে হাজির করা হয়। গত বছরের ১৮ ডিসেম্বর দুদক এই চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছিল। 

বিষয় : মামলা বাণিজ্য দুদক মামলা আসাদুজ্জামান খান কামাল

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ০১ নভেম্বর ২০২৬


সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের মামলার চার্জ গঠন শুনানি পেছাল

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে চার্জ গঠন সংক্রান্ত শুনানি পিছিয়ে আগামী ২৩ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।

আজ রবিবার (১ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ দিন ধার্য করেন। 
মামলার অন্য আসামিরা হলেন আসাদুজ্জামানের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি ও মেয়ে শাফিয়া তাসনিম খান। দুদকের আইনজীবী তরিকুল ইসলাম জানান, আসামিপক্ষের আইনজীবী অসুস্থ থাকায় সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন এই তারিখ ধার্য করেন। শুনানিকালে কারাগারে থাকা শাফি মোদ্দাছির খান জ্যোতিকে আদালতে হাজির করা হয়। গত বছরের ১৮ ডিসেম্বর দুদক এই চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছিল। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল