দিকপাল

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি: আশুলিয়ায় অন্তত ৫০ কারখানায় ছুটি ঘোষণা


অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ০৪:৩৮ পি এম | প্রিন্ট সংস্করণ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি: আশুলিয়ায় অন্তত ৫০ কারখানায় ছুটি ঘোষণা
ছবি : সংগ্রহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে রাজধানী ঢাকা, গাজীপুর ও সাভারের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভের মুখে আশুলিয়ার অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। 

আজ রোববার (১ নভেম্বর ২০২৬) আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বণিক বার্তাকে কারখানাগুলোতে ছুটি ঘোষণার এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালের দিকে বেশিরভাগ কারখানায় কার্যক্রম স্বাভাবিক থাকলেও নিশ্চিতপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে সড়কে অবস্থান নেন এবং বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে শিল্প পুলিশ তাদের বুঝিয়ে সড়কের একপাশে দাঁড়ানোর অনুরোধ করলে শ্রমিকেরা সড়কের পাশে অবস্থান নেন। তবে উদ্ভূত সার্বিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আশুলিয়ার আশপাশের প্রায় ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। 

বিষয় : রাজধানী ঢাকা

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ০১ নভেম্বর ২০২৬


ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি: আশুলিয়ায় অন্তত ৫০ কারখানায় ছুটি ঘোষণা

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে রাজধানী ঢাকা, গাজীপুর ও সাভারের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভের মুখে আশুলিয়ার অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। 

আজ রোববার (১ নভেম্বর ২০২৬) আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বণিক বার্তাকে কারখানাগুলোতে ছুটি ঘোষণার এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালের দিকে বেশিরভাগ কারখানায় কার্যক্রম স্বাভাবিক থাকলেও নিশ্চিতপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে সড়কে অবস্থান নেন এবং বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে শিল্প পুলিশ তাদের বুঝিয়ে সড়কের একপাশে দাঁড়ানোর অনুরোধ করলে শ্রমিকেরা সড়কের পাশে অবস্থান নেন। তবে উদ্ভূত সার্বিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আশুলিয়ার আশপাশের প্রায় ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল