সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের মামলার চার্জ গঠন শুনানি পেছাল
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে চার্জ গঠন সংক্রান্ত শুনানি পিছিয়ে আগামী ২৩ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।আজ রবিবার (১ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ দিন ধার্য করেন। [TECHTARANGA-POST:3412]মামলার অন্য আসামিরা হলেন আসাদুজ্জামানের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি ও মেয়ে শাফিয়া তাসনিম খান। দুদকের আইনজীবী তরিকুল ইসলাম জানান, আসামিপক্ষের আইনজীবী অসুস্থ থাকায় সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন এই তারিখ ধার্য করেন। শুনানিকালে কারাগারে থাকা শাফি মোদ্দাছির খান জ্যোতিকে আদালতে হাজির করা হয়। গত বছরের ১৮ ডিসেম্বর দুদক এই চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছিল। [TECHTARANGA-POST:3402]