দিকপাল

মিরপুরে আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, চালক আহত


অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ০৩:০৭ পি এম | প্রিন্ট সংস্করণ

মিরপুরে আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, চালক আহত
ছবি : সংগ্রহীত

রাজধানীর মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে লাগা আগুন নেভাতে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের একটি গাড়ি হামলার শিকার হয়েছে। বিক্ষুব্ধ আন্দোলনকারীদের ইটপাটকেলের আঘাতে গাড়িটির সামনের উইন্ডশিল্ড ও দুই পাশের লুকিং গ্লাস ভেঙে গেছে এবং ভাঙা কাচের আঘাতে গাড়ির চালক আহত হয়েছেন।  

আজ রোববার (১ নভেম্বর ২০২৬) দুপুরে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, মিরপুর-১১ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে আন্দোলনকারীরা অতর্কিত হামলা চালান। এতে গাড়ি ভাঙচুরের পাশাপাশি চালকের হাতে কাচ ঢুকে রক্তপাত শুরু হয়।

উল্লেখ্য, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সকাল থেকেই মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের গাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর মধ্যেই আগুন নিয়ন্ত্রণে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িতে এই হামলার ঘটনা ঘটে। 


সূত্র: ফায়ার সার্ভিস

বিষয় : মিরপুর, রাজধানী, দিকপাল আগুন

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ০১ নভেম্বর ২০২৬


মিরপুরে আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, চালক আহত

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে লাগা আগুন নেভাতে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের একটি গাড়ি হামলার শিকার হয়েছে। বিক্ষুব্ধ আন্দোলনকারীদের ইটপাটকেলের আঘাতে গাড়িটির সামনের উইন্ডশিল্ড ও দুই পাশের লুকিং গ্লাস ভেঙে গেছে এবং ভাঙা কাচের আঘাতে গাড়ির চালক আহত হয়েছেন।  

আজ রোববার (১ নভেম্বর ২০২৬) দুপুরে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, মিরপুর-১১ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে আন্দোলনকারীরা অতর্কিত হামলা চালান। এতে গাড়ি ভাঙচুরের পাশাপাশি চালকের হাতে কাচ ঢুকে রক্তপাত শুরু হয়।

উল্লেখ্য, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সকাল থেকেই মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের গাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর মধ্যেই আগুন নিয়ন্ত্রণে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িতে এই হামলার ঘটনা ঘটে। 


সূত্র: ফায়ার সার্ভিস


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল