যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনকে ‘নির্মমতা, বিশৃঙ্খলা ও দুর্নীতিতে ভরা’ বলে কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বিশেষ করে ইরান-ইসরাইল প্রসঙ্গ টেনে তিনি একটি অপ্রয়োজনীয় যুদ্ধ শুরুর জন্য বর্তমান প্রশাসনের ভুল নীতি ও পররাষ্ট্রকে তীব্রভাবে দুষেছেন।
আজ রবিবার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার ওহাইও অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক মধ্যবর্তী নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে ৬৫ বছর বয়সি এই ডেমোক্র্যাট নেতা এ মন্তব্য করেন। ওহাইওর ভোটারদের রিপাবলিকান প্রশাসনের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ওবামা বলেন, বিগত দুই বছরের এমন চরম অক্ষমতা ও বিশৃঙ্খলার পর এখন সময় এসেছে ‘আর না, এবার থামুন’ বলে প্রতিরোধ গড়ে তোলার।
এছাড়াও প্রচারণামঞ্চে ওহাইওতে গভর্নর প্রার্থী অ্যামি অ্যাকটনের বিরুদ্ধে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী বিবেক রামাস্বামীর চালানো নেতিবাচক ও আক্রমণাত্মক বিজ্ঞাপনের তীব্র নিন্দা জানান ওবামা। অ্যাকটনের শৈশবের বেদনাদায়ক গৃহহীনতা ও নির্যাতনের বাস্তব অভিজ্ঞতাকে কটাক্ষ করার নিন্দা জানিয়ে তিনি ভোটারদের ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে রায় দেওয়ার জোরালো আহ্বান জানান।
সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম / নির্বাচনী প্রচারণা

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন