দিকপাল

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে হাতিরঝিলে রোটারি ইন্টারন্যাশনালের বর্ণাঢ্য র‍্যালি


হেলথ ডেক্স
হেলথ ডেক্স
প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ | ০৯:৫০ এ এম | প্রিন্ট সংস্করণ

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে হাতিরঝিলে রোটারি ইন্টারন্যাশনালের বর্ণাঢ্য র‍্যালি
ছবি: সংগৃহীত

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিল লেক রোডে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে রোটারি ইন্টারন্যাশনাল। বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও সচেতনতামূলক বার্তার মাধ্যমে বিশ্বব্যাপী পোলিও নির্মূলের গুরুত্ব এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়টি এই কর্মসূচিতে জোরালোভাবে তুলে ধরা হয়। 

আজ রবিবার (২৫ অক্টোবর) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোটারিয়ানসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই র‍্যালিতে নেতৃত্ব দেন রোটারি ইন্টারন্যাশনালের বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক গভর্নর ইশতিয়াক জামান এবং ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক গভর্নর এ কে এম শামসুল হুদা। কর্মসূচিতে শিশুদের নিয়মিত টিকাদানে উৎসাহিত করা এবং পোলিওমুক্ত বিশ্ব গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। 

উল্লেখ্য, রোটারি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর সাথে সমন্বিতভাবে বিশ্ব থেকে পোলিও চিরতরে নির্মূল করার লক্ষে বিভিন্ন জনসচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। 


সূত্র: রোটারি ইন্টারন্যাশনাল

বিষয় : বিশ্ব পোলিও দিবস উপলক্ষে হাতিরঝিলে রোটারি ইন্টারন্যাশনালের বর্ণাঢ্য র‍্যালি

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


বিশ্ব পোলিও দিবস উপলক্ষে হাতিরঝিলে রোটারি ইন্টারন্যাশনালের বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিল লেক রোডে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে রোটারি ইন্টারন্যাশনাল। বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও সচেতনতামূলক বার্তার মাধ্যমে বিশ্বব্যাপী পোলিও নির্মূলের গুরুত্ব এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়টি এই কর্মসূচিতে জোরালোভাবে তুলে ধরা হয়। 

আজ রবিবার (২৫ অক্টোবর) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোটারিয়ানসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই র‍্যালিতে নেতৃত্ব দেন রোটারি ইন্টারন্যাশনালের বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক গভর্নর ইশতিয়াক জামান এবং ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক গভর্নর এ কে এম শামসুল হুদা। কর্মসূচিতে শিশুদের নিয়মিত টিকাদানে উৎসাহিত করা এবং পোলিওমুক্ত বিশ্ব গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। 

উল্লেখ্য, রোটারি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর সাথে সমন্বিতভাবে বিশ্ব থেকে পোলিও চিরতরে নির্মূল করার লক্ষে বিভিন্ন জনসচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। 


সূত্র: রোটারি ইন্টারন্যাশনাল


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল