দিকপাল

রাজধানীতে হঠাৎ সাড়ে ৪ ঘণ্টার ঝটিকা সফরে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চরম হুঁশিয়ারি

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ০৮:০২ পি এম | প্রিন্ট সংস্করণ

রাজধানীতে হঠাৎ সাড়ে ৪ ঘণ্টার ঝটিকা সফরে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চরম হুঁশিয়ারি

রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা এবং হকারমুক্ত ফুটপাত আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিট থেকে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত টানা সাড়ে চার ঘণ্টায় তিনি রাজধানীর অন্তত ১৩টি গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। পরিদর্শনকালে বিভিন্ন প্রতিষ্ঠানের চরম অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনার নানাবিধ ঘাটতি প্রত্যক্ষ করে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। 

পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার ও সরকারি বাঙলা কলেজ ঘুরে দেখেন। পরবর্তীতে আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ধানমণ্ডি সরকারি বাল ক উচ্চ বিদ্যালয়, কলাবাগান স্টাফ কোয়ার্টার, আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার এবং মিরপুর-১০ নম্বরের হকারমুক্ত ফুটপাতও পর্যবেক্ষণ করেন তিনি।

নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং একটি সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে উদ্বুদ্ধ করার পাশাপাশি বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

পরিদর্শনকালে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে সাত দিন এবং আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের আলটিমেটাম দেন প্রধানমন্ত্রী। এছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে গিয়ে নিজ কক্ষে ধূমপানরত অবস্থায় পাওয়া সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশের পরপরই উক্ত চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিষয় : রাজধানীতে হঠাৎ সাড়ে ৪ ঘণ্টার ঝটিকা সফরে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চরম হুঁশিয়ারি

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজধানীতে হঠাৎ সাড়ে ৪ ঘণ্টার ঝটিকা সফরে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চরম হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা এবং হকারমুক্ত ফুটপাত আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিট থেকে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত টানা সাড়ে চার ঘণ্টায় তিনি রাজধানীর অন্তত ১৩টি গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। পরিদর্শনকালে বিভিন্ন প্রতিষ্ঠানের চরম অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনার নানাবিধ ঘাটতি প্রত্যক্ষ করে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। 

পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার ও সরকারি বাঙলা কলেজ ঘুরে দেখেন। পরবর্তীতে আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ধানমণ্ডি সরকারি বাল ক উচ্চ বিদ্যালয়, কলাবাগান স্টাফ কোয়ার্টার, আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার এবং মিরপুর-১০ নম্বরের হকারমুক্ত ফুটপাতও পর্যবেক্ষণ করেন তিনি।

নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং একটি সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে উদ্বুদ্ধ করার পাশাপাশি বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

পরিদর্শনকালে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে সাত দিন এবং আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের আলটিমেটাম দেন প্রধানমন্ত্রী। এছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে গিয়ে নিজ কক্ষে ধূমপানরত অবস্থায় পাওয়া সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশের পরপরই উক্ত চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল