দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪২ জনে। শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সারা দেশে হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১০ হাজার ৩১২ জনে।
চিকিৎসকেরা ডেঙ্গু প্রতিরোধে জমানো পানি পরিষ্কার রাখা এবং মশার কামড় থেকে বাঁচতে সচেতনতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন। একই সাথে জ্বর বা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন