দিকপাল

ইনানীর রিসোর্টে মর্মান্তিক অগ্নিকাণ্ড: ১০ মিনিট বেশি পেলে স্ত্রী বেঁচে যেত, আহাজারি স্বজনদের

অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ০৭:২১ পি এম | প্রিন্ট সংস্করণ

ইনানীর রিসোর্টে মর্মান্তিক অগ্নিকাণ্ড: ১০ মিনিট বেশি পেলে স্ত্রী বেঁচে যেত, আহাজারি স্বজনদের

কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের ৬ সদস্যকে হারিয়ে বুকফাটা কান্নায় মূর্ছা যাচ্ছেন ঢাকার বাসিন্দা আশিকুল ইসলাম। গত বৃহস্পতিবার সকালে পরিবার ও শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন তিনি। শনিবারই তাঁদের ঢাকায় ফেরার কথা থাকলেও সকাল সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডে কেড়ে নেয় তাঁদের স্বজনদের প্রাণ। আগুন লাগার পর আশিকুল জানালার কাচ ভেঙে লাফ দিয়ে বেঁচে ফিরলেও তাঁর স্ত্রীসহ অন্য স্বজনরা ভেতরে আটকা পড়েন। 

নিখোঁজ ও পরবর্তীতে সনাক্ত হওয়া আশিকুলের পরিবারের ওই ৬ সদস্য হলেন—স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান নাবিলা, মিলিতা মেহজাবিন আলভি, ফারিহা কবির, পাঁচ বছর বয়সী শিশু ফায়িজান আহমদ এবং নাফিস তেহামি জেরিফ। এছাড়া অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত আশিকুলের মামা-শ্বশুর মাসুদ ও তাঁর স্ত্রী মিলাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। কক্সবাজারের জেলা প্রশাসক আ. মান্নান জানান, উদ্ধার হওয়া মরদেহগুলোর ডিএনএ পরীক্ষা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

সূত্র: কক্সবাজার সদর হাসপাতাল ও জেলা প্রশাসন

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইনানীর রিসোর্টে মর্মান্তিক অগ্নিকাণ্ড: ১০ মিনিট বেশি পেলে স্ত্রী বেঁচে যেত, আহাজারি স্বজনদের

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের ৬ সদস্যকে হারিয়ে বুকফাটা কান্নায় মূর্ছা যাচ্ছেন ঢাকার বাসিন্দা আশিকুল ইসলাম। গত বৃহস্পতিবার সকালে পরিবার ও শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন তিনি। শনিবারই তাঁদের ঢাকায় ফেরার কথা থাকলেও সকাল সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডে কেড়ে নেয় তাঁদের স্বজনদের প্রাণ। আগুন লাগার পর আশিকুল জানালার কাচ ভেঙে লাফ দিয়ে বেঁচে ফিরলেও তাঁর স্ত্রীসহ অন্য স্বজনরা ভেতরে আটকা পড়েন। 

নিখোঁজ ও পরবর্তীতে সনাক্ত হওয়া আশিকুলের পরিবারের ওই ৬ সদস্য হলেন—স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান নাবিলা, মিলিতা মেহজাবিন আলভি, ফারিহা কবির, পাঁচ বছর বয়সী শিশু ফায়িজান আহমদ এবং নাফিস তেহামি জেরিফ। এছাড়া অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত আশিকুলের মামা-শ্বশুর মাসুদ ও তাঁর স্ত্রী মিলাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। কক্সবাজারের জেলা প্রশাসক আ. মান্নান জানান, উদ্ধার হওয়া মরদেহগুলোর ডিএনএ পরীক্ষা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

সূত্র: কক্সবাজার সদর হাসপাতাল ও জেলা প্রশাসন

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল