কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সমুদ্রসৈকত সংলগ্ন কাঠের তৈরি ‘টুকটুক রিসোর্টে’ অগ্নিকাণ্ডে নিজ পরিবারের ছয় সদস্যের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে কক্সবাজারে ছুটে এসেছেন স্বজন আমিনুল ইসলাম। পরিবার থেকে আসা মোট ৯ জনের মধ্যে তিন বোনের পাঁচ সন্তান ও বড় ভাগনির একমাত্র শিশুপুত্র সহ ৬ জন এই আগুনে প্রাণ হারিয়েছেন। ভয়াবহ এই ট্র্যাজেডিতে মাত্র তিনজন অলৌকিকভাবে বেঁচে ফিরতে পেরেছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে সমুদ্রসৈকতের কাঠের তৈরি ওই রিসোর্টটিতে আকস্মিক আগুন লাগলে এই দুর্ঘটনা ঘটে। বাকরুদ্ধ আমিনুল ইসলাম জানান, তিনি তিন বোনের একমাত্র ভাই। ভাগনে-ভাগনি ও স্বজনরা মিলে মোট ৯ জন বেড়াতে এসেছিলেন। কিন্তু আনন্দের ভ্রমণ মুহূর্তেই শোকে পরিণত হয়ে ৬ জনের প্রাণ কেড়ে নেয়। ঘটনার পর থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন