দিকপাল

ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির ও এনসিপিকে দিতে হবে: রাশেদ খান

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | ১১:০৬ এ এম | প্রিন্ট সংস্করণ

ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির ও এনসিপিকে দিতে হবে: রাশেদ খান

প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে (ভিপি নুর) ক্ষেপানোর খেসারত বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্রশিবির এবং এনসিপিকে করুণভাবে দিতে হবে বলে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও দলের নেতা রাশেদ খান। ভিপি নুরকে একটি ‘বারুদ’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, তাঁর কণ্ঠের বজ্রধ্বনি জনমনে শিহরণ সৃষ্টি করার ক্ষমতা রাখে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এসব বিস্ফোরক মন্তব্য করেন রাশেদ খান। 

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, "আজকে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ হয়ে গেছে। বিরোধী রাজনীতিতে ভিপি নুরের কণ্ঠ থেকে যে বারুদ বের হতো, সরকারে যাওয়ার কারণে তা অনেকটা নমনীয় হয়ে গিয়েছিল। কিন্তু আজকে জামায়াত-এনসিপির ভণ্ডামির বিরুদ্ধে আবারও সেই তেজস্বী নুরকে দেখা গেছে।"

নুরুল হক নুরের রাজনৈতিক সংগ্রামের দীর্ঘদিনের স্মৃতি তুলে ধরে রাশেদ খান লেখেন, "আমি ভিপি নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে জানি, ভিপি নুর কী জিনিস! ভিপি নুর মানেই একটা বারুদ।"

রাজনৈতিক নেতৃত্ব ও গুণাবলীর তুলনা করে তিনি আরও লেখেন, বিরোধী রাজনৈতিক চরিত্রে বক্তব্যের মধ্যে তেজস্বী ভাব থাকতে হয়, যা রাজনৈতিক অভিজ্ঞতার ফসল। জামায়াত-শিবির আর এনসিপি মিলে এমন একজন নেতাই তৈরি করতে পারেনি। যে নেতার ভাষণ ও বজ্রকণ্ঠ সাধারণ জনতার রক্তে শিহরণ ও উন্মাদনা সৃষ্টি করতে পারে, সেই ধরনের কোনো চরিত্র জামায়াত বা এনসিপিতে অনুপস্থিত।

পোস্টের শেষাংশে রাশেদ খান মন্তব্য করেন, সুদীর্ঘ আন্দোলন, জেল-জুলুম ও অনবরত সংগ্রামের মধ্য দিয়েই কেবল এমন বলিষ্ঠ ও প্রভাবশালী কণ্ঠস্বর তৈরি হয়; গোপনে শিবির আর প্রকাশ্যে ছাত্রলীগ করে এমন তেজস্বী ভাব ও রাজনৈতিক বারুদ অর্জন করা সম্ভব নয়। 

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির ও এনসিপিকে দিতে হবে: রাশেদ খান

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে (ভিপি নুর) ক্ষেপানোর খেসারত বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্রশিবির এবং এনসিপিকে করুণভাবে দিতে হবে বলে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও দলের নেতা রাশেদ খান। ভিপি নুরকে একটি ‘বারুদ’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, তাঁর কণ্ঠের বজ্রধ্বনি জনমনে শিহরণ সৃষ্টি করার ক্ষমতা রাখে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এসব বিস্ফোরক মন্তব্য করেন রাশেদ খান। 

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, "আজকে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ হয়ে গেছে। বিরোধী রাজনীতিতে ভিপি নুরের কণ্ঠ থেকে যে বারুদ বের হতো, সরকারে যাওয়ার কারণে তা অনেকটা নমনীয় হয়ে গিয়েছিল। কিন্তু আজকে জামায়াত-এনসিপির ভণ্ডামির বিরুদ্ধে আবারও সেই তেজস্বী নুরকে দেখা গেছে।"

নুরুল হক নুরের রাজনৈতিক সংগ্রামের দীর্ঘদিনের স্মৃতি তুলে ধরে রাশেদ খান লেখেন, "আমি ভিপি নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে জানি, ভিপি নুর কী জিনিস! ভিপি নুর মানেই একটা বারুদ।"

রাজনৈতিক নেতৃত্ব ও গুণাবলীর তুলনা করে তিনি আরও লেখেন, বিরোধী রাজনৈতিক চরিত্রে বক্তব্যের মধ্যে তেজস্বী ভাব থাকতে হয়, যা রাজনৈতিক অভিজ্ঞতার ফসল। জামায়াত-শিবির আর এনসিপি মিলে এমন একজন নেতাই তৈরি করতে পারেনি। যে নেতার ভাষণ ও বজ্রকণ্ঠ সাধারণ জনতার রক্তে শিহরণ ও উন্মাদনা সৃষ্টি করতে পারে, সেই ধরনের কোনো চরিত্র জামায়াত বা এনসিপিতে অনুপস্থিত।

পোস্টের শেষাংশে রাশেদ খান মন্তব্য করেন, সুদীর্ঘ আন্দোলন, জেল-জুলুম ও অনবরত সংগ্রামের মধ্য দিয়েই কেবল এমন বলিষ্ঠ ও প্রভাবশালী কণ্ঠস্বর তৈরি হয়; গোপনে শিবির আর প্রকাশ্যে ছাত্রলীগ করে এমন তেজস্বী ভাব ও রাজনৈতিক বারুদ অর্জন করা সম্ভব নয়। 

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল