চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে চলমান দালালদের দৌরাত্ম্য, অনিয়ম ও সার্বিক সেবার মান যাচাই করতে হঠাৎ ঝটিকা অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এই ঝটিকা অভিযানে পাসপোর্ট অফিসের ভেতর থেকে দালাল চক্রের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে আকস্মিকভাবে চাঁদপুর পাসপোর্ট অফিস পরিদর্শনে যান সংসদ সদস্য। এ সময় তিনি অফিসের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। পাসপোর্ট সেবা গ্রহণ করতে গিয়ে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানি, ঘুষ বা দুর্নীতির শিকার হচ্ছেন কি না, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন তিনি।
পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক অত্যন্ত অসন্তোষ প্রকাশ করে বলেন, "পাসপোর্ট অফিসে এসে যা দেখলাম, এখানকার সার্বিক পরিবেশ ও প্রশাসনিক ব্যবস্থা মোটেও সন্তোষজনক নয়।" দেশের সঠিক উন্নয়ন ও জনসেবার প্রকৃত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও সদিচ্ছা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
এ সময় গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনারা মাঝেমধ্যে নিয়মিতভাবে পাসপোর্ট অফিসে এসে খোঁজখবর রাখবেন। আমরা যেকোনো মূল্যে চাঁদপুর পাসপোর্ট অফিসকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও দালালমুক্ত প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই।" সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তি কিংবা হয়রানি ছাড়াই সহজে কাঙ্ক্ষিত পাসপোর্ট সেবা পেতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর কঠোর গুরুত্বারোপ করেন তিনি।
এদিকে এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, সংসদ সদস্যের উপস্থিতিতে আটক হওয়া তিন ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে নিয়মিত আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন