দিকপাল

ভারতে মুসলিম নির্যাতন নিয়ে চুপ থেকে বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে সরব হওয়ায় ভারতের দ্বৈতনীতির সমালোচনা

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | ০৪:০১ পি এম | প্রিন্ট সংস্করণ

ভারতে মুসলিম নির্যাতন নিয়ে চুপ থেকে বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে সরব হওয়ায় ভারতের দ্বৈতনীতির সমালোচনা
ছবি: সংগৃহীত

ভারতে সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের প্রশ্নে চরম নীরবতা অবলম্বন করে বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে বারবার সরব হওয়ার তীব্র সমালোচনা করেছেন মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিলের সভাপতি শহিদুল ইসলাম কবির। মানবাধিকারের প্রশ্নে সব ধরনের দ্বৈতনীতি পরিহার করে বিশ্বের সব দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সমানভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে শহিদুল ইসলাম কবির এসব কথা বলেন। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এই প্রতিক্রিয়া জানান। 

বিবৃতিতে শহিদুল ইসলাম কবির বলেন, ভারতে নিয়মিতভাবে মুসলিমদের ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য ও হয়রানির অভিযোগ উঠছে। সেখানে আজানকে কেন্দ্র করে মুয়াজ্জিন আটক, মসজিদের মাইক খুলে নেওয়া এবং ১৬৫ বছরের পুরোনো ঐতিহ্যবাহী মসজিদ বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করা জরুরি। এমনকি মুসলিম পরিচয়ের কারণে প্রায় পাঁচ হাজারের বেশি মানুষকে পানীয় জলের অধিকার থেকে বঞ্চিত করার গুরুতর অভিযোগও তদন্তের দাবি রাখে বলে মন্তব্য করেন তিনি।

মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিলের সভাপতি বলেন, "বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি ভারতে মুসলিমসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষাও সমান গুরুত্বপূর্ণ। মানবাধিকার কোনো নির্দিষ্ট দেশের একক সম্পত্তি বা ভৌগোলিক বিষয় নয়। স্থান কিংবা ধর্মীয় পরিচয়ভেদে মানবাধিকারের মূল্য আলাদা হতে পারে না।" 

শহিদুল ইসলাম কবির আরও স্পষ্ট করে বলেন, তারা কোনো নির্দিষ্ট দেশ বা দেশের মানুষের বিরুদ্ধে নন; বরং বিশ্বজুড়ে বৈষম্য, নিপীড়ন ও দ্বিমুখী নীতির বিরুদ্ধে তাঁদের অবস্থান। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বের সব নাগরিকের জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করাই বর্তমান সময়ের মূল দাবি।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ভারতে মুসলিম নির্যাতন নিয়ে চুপ থেকে বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে সরব হওয়ায় ভারতের দ্বৈতনীতির সমালোচনা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

ভারতে সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের প্রশ্নে চরম নীরবতা অবলম্বন করে বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে বারবার সরব হওয়ার তীব্র সমালোচনা করেছেন মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিলের সভাপতি শহিদুল ইসলাম কবির। মানবাধিকারের প্রশ্নে সব ধরনের দ্বৈতনীতি পরিহার করে বিশ্বের সব দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সমানভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে শহিদুল ইসলাম কবির এসব কথা বলেন। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এই প্রতিক্রিয়া জানান। 

বিবৃতিতে শহিদুল ইসলাম কবির বলেন, ভারতে নিয়মিতভাবে মুসলিমদের ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য ও হয়রানির অভিযোগ উঠছে। সেখানে আজানকে কেন্দ্র করে মুয়াজ্জিন আটক, মসজিদের মাইক খুলে নেওয়া এবং ১৬৫ বছরের পুরোনো ঐতিহ্যবাহী মসজিদ বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করা জরুরি। এমনকি মুসলিম পরিচয়ের কারণে প্রায় পাঁচ হাজারের বেশি মানুষকে পানীয় জলের অধিকার থেকে বঞ্চিত করার গুরুতর অভিযোগও তদন্তের দাবি রাখে বলে মন্তব্য করেন তিনি।

মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিলের সভাপতি বলেন, "বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি ভারতে মুসলিমসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষাও সমান গুরুত্বপূর্ণ। মানবাধিকার কোনো নির্দিষ্ট দেশের একক সম্পত্তি বা ভৌগোলিক বিষয় নয়। স্থান কিংবা ধর্মীয় পরিচয়ভেদে মানবাধিকারের মূল্য আলাদা হতে পারে না।" 

শহিদুল ইসলাম কবির আরও স্পষ্ট করে বলেন, তারা কোনো নির্দিষ্ট দেশ বা দেশের মানুষের বিরুদ্ধে নন; বরং বিশ্বজুড়ে বৈষম্য, নিপীড়ন ও দ্বিমুখী নীতির বিরুদ্ধে তাঁদের অবস্থান। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বের সব নাগরিকের জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করাই বর্তমান সময়ের মূল দাবি।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল