দিকপাল

বিনোদন

জাহিদ হাসানকে ‘বাবা’ ডেকে সুনেরাহর জন্মদিনের শুভেচ্ছা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | ০৬:৫৭ পি এম | প্রিন্ট সংস্করণ

জাহিদ হাসানকে ‘বাবা’ ডেকে সুনেরাহর জন্মদিনের শুভেচ্ছা

দেশের জনপ্রিয় জ্যেষ্ঠ অভিনেতা ও নির্মাতা জাহিদ হাসানের জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তরুণ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বিশেষ এই দিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে জাহিদ হাসানের সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করে তাঁকে ‘বাবা’ বলে সম্বোধন করেছেন এই অভিনেত্রী। 

রোববার (৪ অক্টোবর) জাহিদ হাসানের জন্মদিন উপলক্ষে সুনেরাহ তাঁর অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি বিশেষ বার্তা শেয়ার করেন। জাহিদ হাসানের সঙ্গে সুন্দর দুটি মুহূর্তের ছবি যুক্ত করে ক্যাপশনে সুনেরাহ লেখেন, ‘শুভ জন্মদিন বাবা’। 

শোবিজের দুই প্রজন্মের দুই গুণী শিল্পীর মধ্যকার এমন মধুর সম্পর্ক, শ্রদ্ধা ও স্নেহের প্রকাশ নেটিজেনদের বেশ নজর কেড়েছে। ফেসবুক পোস্টের কমেন্ট বক্সেও ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা প্রিয় অভিনেতার প্রতি ভালোবাসার ছোঁয়া ও জন্মদিনের শুভকামনা জানাচ্ছেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

জাহিদ হাসানকে ‘বাবা’ ডেকে সুনেরাহর জন্মদিনের শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

দেশের জনপ্রিয় জ্যেষ্ঠ অভিনেতা ও নির্মাতা জাহিদ হাসানের জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তরুণ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বিশেষ এই দিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে জাহিদ হাসানের সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করে তাঁকে ‘বাবা’ বলে সম্বোধন করেছেন এই অভিনেত্রী। 

রোববার (৪ অক্টোবর) জাহিদ হাসানের জন্মদিন উপলক্ষে সুনেরাহ তাঁর অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি বিশেষ বার্তা শেয়ার করেন। জাহিদ হাসানের সঙ্গে সুন্দর দুটি মুহূর্তের ছবি যুক্ত করে ক্যাপশনে সুনেরাহ লেখেন, ‘শুভ জন্মদিন বাবা’। 

শোবিজের দুই প্রজন্মের দুই গুণী শিল্পীর মধ্যকার এমন মধুর সম্পর্ক, শ্রদ্ধা ও স্নেহের প্রকাশ নেটিজেনদের বেশ নজর কেড়েছে। ফেসবুক পোস্টের কমেন্ট বক্সেও ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা প্রিয় অভিনেতার প্রতি ভালোবাসার ছোঁয়া ও জন্মদিনের শুভকামনা জানাচ্ছেন।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল