দিকপাল

দীপুমনি, আমু ও ফারুক খানের বিরুদ্ধে তদন্ত শেষ, শিগগিরই চার্জশিট: ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | ০২:১২ পি এম | প্রিন্ট সংস্করণ

দীপুমনি, আমু ও ফারুক খানের বিরুদ্ধে তদন্ত শেষ, শিগগিরই চার্জশিট: ট্রাইব্যুনাল

জুলাই অভ্যুত্থান-পরবর্তী মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, আমীর হোসেন আমু এবং ফারুক খানের বিরুদ্ধে তদন্ত কাজ সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া ও যাচাই-বাছাই শেষে শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জশিট) দাখিল করা হবে।

রোববার (৪ অক্টোবর) পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বছরপূর্তিতে বিচারকাজ ও মামলার সার্বিক অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

সংবাদ ব্রিফিংয়ে প্রসিকিউটর তামিম আরও জানান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর সাজা বৃদ্ধির আর্জি জানিয়ে চলতি সপ্তাহেই উচ্চ আদালতে আপিল দায়ের করা হবে।

ট্রাইব্যুনালের পুনর্গঠন ও চলমান বিচার প্রক্রিয়া সম্পর্কে প্রসিকিউটর উল্লেখ করেন, সম্পূর্ণ আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনর্গঠিত ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে অভিযুক্তদের আইনি অধিকার নিশ্চিত করার পাশাপাশি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে অভিযোগগুলো আদালতে উপস্থাপন করা হচ্ছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

দীপুমনি, আমু ও ফারুক খানের বিরুদ্ধে তদন্ত শেষ, শিগগিরই চার্জশিট: ট্রাইব্যুনাল

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

জুলাই অভ্যুত্থান-পরবর্তী মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, আমীর হোসেন আমু এবং ফারুক খানের বিরুদ্ধে তদন্ত কাজ সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া ও যাচাই-বাছাই শেষে শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জশিট) দাখিল করা হবে।

রোববার (৪ অক্টোবর) পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বছরপূর্তিতে বিচারকাজ ও মামলার সার্বিক অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

সংবাদ ব্রিফিংয়ে প্রসিকিউটর তামিম আরও জানান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর সাজা বৃদ্ধির আর্জি জানিয়ে চলতি সপ্তাহেই উচ্চ আদালতে আপিল দায়ের করা হবে।

ট্রাইব্যুনালের পুনর্গঠন ও চলমান বিচার প্রক্রিয়া সম্পর্কে প্রসিকিউটর উল্লেখ করেন, সম্পূর্ণ আন্তর্জাতিক মান বজায় রেখেই পুনর্গঠিত ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে অভিযুক্তদের আইনি অধিকার নিশ্চিত করার পাশাপাশি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে অভিযোগগুলো আদালতে উপস্থাপন করা হচ্ছে বলে তিনি জানান।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল