দিকপাল

রাজধানী, আইন-আদালত

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তই বহাল: আপিল বিভাগ

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | ০৭:০২ পি এম | প্রিন্ট সংস্করণ

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তই বহাল: আপিল বিভাগ

মালয়েশিয়াতে লোক পাঠানোর নামে সিন্ডিকেট তৈরি, চরম অব্যবস্থাপনা ও কর্মী হয়রানির অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তই বহাল রেখেছেন আদালত।
হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল করে রোববার (৪ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার আদালত এই আদেশ দেন।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

মামলার বিবরণ থেকে জানা যায়, মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট তৈরি, নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং বিদেশে কর্মী পাঠাতে চরম হয়রানির সুনির্দিষ্ট অভিযোগে গত ১৯ জুলাই সরকার বিতর্কিত ওই ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করে। পরবর্তীতে সরকারের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ক্ষতিগ্রস্ত এজেন্সি মালিকেরা। শুনানি শেষে হাইকোর্ট সরকারের লাইসেন্স বাতিলের আদেশের ওপর স্থগিতাদেশ জারি করেছিলেন। 

পরে হাইকোর্টের ওই স্থগিতাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন জানায়। শুনানি শেষে আজ চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করায় গত ১৯ জুলাই সরকারের নেওয়া ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তই চূড়ান্তভাবে বহাল রইল।

আদেশের পর প্রতিক্রিয়া জানিয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, “এক চাকরির প্রতিশ্রুতি দিয়ে অন্য চাকরিতে পাঠানো, অতিরিক্ত টাকা আদায় কিংবা অনিয়মের মাধ্যমে বিদেশে কর্মী পাঠনোর মতো মানবপাচার ও চরম প্রতারণামূলক কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার পূর্ণ এখতিয়ার সরকারের রয়েছে। এই আদেশের মাধ্যমে রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়ম রুখতে সরকারের প্রশাসনিক সিদ্ধান্তের আইনি বৈধতাই প্রতিষ্ঠিত হলো।” 

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তই বহাল: আপিল বিভাগ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

মালয়েশিয়াতে লোক পাঠানোর নামে সিন্ডিকেট তৈরি, চরম অব্যবস্থাপনা ও কর্মী হয়রানির অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তই বহাল রেখেছেন আদালত।
হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল করে রোববার (৪ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার আদালত এই আদেশ দেন।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

মামলার বিবরণ থেকে জানা যায়, মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট তৈরি, নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং বিদেশে কর্মী পাঠাতে চরম হয়রানির সুনির্দিষ্ট অভিযোগে গত ১৯ জুলাই সরকার বিতর্কিত ওই ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করে। পরবর্তীতে সরকারের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ক্ষতিগ্রস্ত এজেন্সি মালিকেরা। শুনানি শেষে হাইকোর্ট সরকারের লাইসেন্স বাতিলের আদেশের ওপর স্থগিতাদেশ জারি করেছিলেন। 

পরে হাইকোর্টের ওই স্থগিতাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন জানায়। শুনানি শেষে আজ চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করায় গত ১৯ জুলাই সরকারের নেওয়া ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তই চূড়ান্তভাবে বহাল রইল।

আদেশের পর প্রতিক্রিয়া জানিয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, “এক চাকরির প্রতিশ্রুতি দিয়ে অন্য চাকরিতে পাঠানো, অতিরিক্ত টাকা আদায় কিংবা অনিয়মের মাধ্যমে বিদেশে কর্মী পাঠনোর মতো মানবপাচার ও চরম প্রতারণামূলক কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার পূর্ণ এখতিয়ার সরকারের রয়েছে। এই আদেশের মাধ্যমে রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়ম রুখতে সরকারের প্রশাসনিক সিদ্ধান্তের আইনি বৈধতাই প্রতিষ্ঠিত হলো।” 

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল