দিকপাল

ঢাকা-রংপুর লংমার্চ শুরু: মানিক মিয়া এভিনিউতে উদ্বোধনী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১০:০৮ এ এম | প্রিন্ট সংস্করণ

ঢাকা-রংপুর লংমার্চ শুরু: মানিক মিয়া এভিনিউতে উদ্বোধনী সমাবেশ

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন, দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের বহুল আলোচিত লংমার্চ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক উত্তাল উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা ঘটে।

সমাবেশে উপস্থিত হাজার হাজার নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং ১১ দলীয় ঐক্যের সমন্বায়ক হামিদুর রহমান আজাদসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ। সমাবেশ থেকে বক্তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের ‘দুর্বল নীতি’র কড়া সমালোচনা করেন এবং স্পষ্ট বার্তা দেন যে, কোনো ভয়ভীতি বা বাধা-বিপত্তি দেখিয়ে জনগণের এই আন্দোলন দাবিয়ে রাখা যাবে না।

উদ্বোধনী সমাবেশ শেষে শত শত যানবাহন ও হাজারো নেতাকর্মীর সুশৃঙ্খল কাফেলা রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথসভায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। লংমার্চটি টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া হয়ে রংপুরে গিয়ে বিশাল সমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।

কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-রংপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো উস্কানি এড়িয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে জোটের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-রংপুর লংমার্চ শুরু: মানিক মিয়া এভিনিউতে উদ্বোধনী সমাবেশ

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন, দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের বহুল আলোচিত লংমার্চ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক উত্তাল উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা ঘটে।

সমাবেশে উপস্থিত হাজার হাজার নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং ১১ দলীয় ঐক্যের সমন্বায়ক হামিদুর রহমান আজাদসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ। সমাবেশ থেকে বক্তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের ‘দুর্বল নীতি’র কড়া সমালোচনা করেন এবং স্পষ্ট বার্তা দেন যে, কোনো ভয়ভীতি বা বাধা-বিপত্তি দেখিয়ে জনগণের এই আন্দোলন দাবিয়ে রাখা যাবে না।

উদ্বোধনী সমাবেশ শেষে শত শত যানবাহন ও হাজারো নেতাকর্মীর সুশৃঙ্খল কাফেলা রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথসভায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। লংমার্চটি টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া হয়ে রংপুরে গিয়ে বিশাল সমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।

কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-রংপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো উস্কানি এড়িয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে জোটের নেতৃবৃন্দ।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল