দিকপাল

অস্ত্রের গোপন তথ্য দিলেই সরকারি পুরস্কার! হয়রানি ছাড়া সহযোগিতার ডাক এসআরবির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫৩ এ এম | প্রিন্ট সংস্করণ

অস্ত্রের গোপন তথ্য দিলেই সরকারি পুরস্কার! হয়রানি ছাড়া সহযোগিতার ডাক এসআরবির

দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে সাধারণ মানুষের সরাসরি সহযোগিতা চেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অবৈধ অস্ত্রের সঠিক তথ্যদাতাকে কোনো ধরনের আইনি জটিলতায় না ফেলে সরকারি নীতি অনুযায়ী পুরস্কৃত করার প্রতিশ্রুতি দিয়েছে বাহিনীটি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

অস্ত্র উদ্ধারের সার্বিক অগ্রগতির কথা তুলে ধরে ইন্তেখাব চৌধুরী বলেন, "দেশের বিভিন্ন স্থানে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ও এসআরবির পক্ষ থেকে বিশেষ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ইতোমধ্যে বিপুলসংখ্যক অস্ত্র উদ্ধার করা হলেও এই কার্যক্রম ত্বরান্বিত করতে সাধারণ মানুষের সহযোগিতা ও তথ্য অত্যন্ত প্রয়োজন।"

তথ্যদাতাদের শতভাগ সুরক্ষার আশ্বাস দিয়ে তিনি স্পষ্ট করেন, "কেউ যদি পরিস্থিতির শিকার হয়ে কোনো অস্ত্র নিজ হেফাজতে রেখে থাকেন কিংবা কোথাও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন, তবে আইনশৃঙ্খলা বাহিনীকে স্থানটির সঠিক তথ্য প্রদান করলেই যথেষ্ট। তথ্য প্রদানকারীকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ বা আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে না এবং তাঁকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে।" খুলনা, রাজশাহী ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন সংবেদনশীল এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে রাজধানীর মোহাম্মদপুরসহ যেসব এলাকায় অপরাধের প্রবণতা বেশি, সেসব স্থানে ব্যাটালিয়ন সদস্য, অফিসার ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর কথা জানান এই কর্মকর্তা। একই সঙ্গে অপরাধ পুরোপুরি নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার এবং ধৈর্য ধরার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

অস্ত্রের গোপন তথ্য দিলেই সরকারি পুরস্কার! হয়রানি ছাড়া সহযোগিতার ডাক এসআরবির

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে সাধারণ মানুষের সরাসরি সহযোগিতা চেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অবৈধ অস্ত্রের সঠিক তথ্যদাতাকে কোনো ধরনের আইনি জটিলতায় না ফেলে সরকারি নীতি অনুযায়ী পুরস্কৃত করার প্রতিশ্রুতি দিয়েছে বাহিনীটি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

অস্ত্র উদ্ধারের সার্বিক অগ্রগতির কথা তুলে ধরে ইন্তেখাব চৌধুরী বলেন, "দেশের বিভিন্ন স্থানে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ও এসআরবির পক্ষ থেকে বিশেষ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ইতোমধ্যে বিপুলসংখ্যক অস্ত্র উদ্ধার করা হলেও এই কার্যক্রম ত্বরান্বিত করতে সাধারণ মানুষের সহযোগিতা ও তথ্য অত্যন্ত প্রয়োজন।"

তথ্যদাতাদের শতভাগ সুরক্ষার আশ্বাস দিয়ে তিনি স্পষ্ট করেন, "কেউ যদি পরিস্থিতির শিকার হয়ে কোনো অস্ত্র নিজ হেফাজতে রেখে থাকেন কিংবা কোথাও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন, তবে আইনশৃঙ্খলা বাহিনীকে স্থানটির সঠিক তথ্য প্রদান করলেই যথেষ্ট। তথ্য প্রদানকারীকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ বা আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে না এবং তাঁকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে।" খুলনা, রাজশাহী ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন সংবেদনশীল এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে রাজধানীর মোহাম্মদপুরসহ যেসব এলাকায় অপরাধের প্রবণতা বেশি, সেসব স্থানে ব্যাটালিয়ন সদস্য, অফিসার ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর কথা জানান এই কর্মকর্তা। একই সঙ্গে অপরাধ পুরোপুরি নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার এবং ধৈর্য ধরার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল