দিকপাল

কৃষকের জন্য ১ লাখ ১০ হাজার টন সার আমদানি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:৪৬ পি এম | প্রিন্ট সংস্করণ

কৃষকের জন্য ১ লাখ ১০ হাজার টন সার আমদানি করবে সরকার

দেশে কৃষি উৎপাদন অব্যাহত রাখা, নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিতকরণ এবং সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন এমওপি, ডিএপি ও ইউরিয়া সার আমদানির তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি স্বাস্থ্য, সড়ক, নৌপরিবহন, বাণিজ্য ও জ্বালানি খাতের একাধিক গুরুত্বপূর্ণ ক্রয় প্রস্তাবের অনুমোদন প্রদান করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৩তম সভায় এই মোট ১৮টি প্রস্তাবের সপক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, কৃষি খাতের চাহিদা মেটাতে বেলারুশ থেকে মেসার্স সুফলা ট্রেডিং করপোরেশনের মাধ্যমে প্রতি টন ৩৯৮.৯৭ ডলার মূল্যে ৩০ হাজার টন এমওপি সার (ব্যয় ১ কোটি ১৯ লাখ ডলারের বেশি), মরক্কোর ‘ওসিপি নিউট্রিক্রপস’ থেকে জিটুজি পদ্ধতিতে ৪৩৯ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৪০ হাজার টন ডিএপি সার এবং সৌদি আরবের ‘সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস’ থেকে ১৯৩ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে আরও ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় ৯ হাজার মেট্রিক টন ছোলা এবং ১ কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাবের পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় ‘টোটালএনার্জিস’ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।

একই সভায় স্বাস্থ্য খাতের মানোন্নয়নে দেশের আটটি বিভাগীয় মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য অত্যাধুনিক এমআরআই, সিটি স্ক্যানার, ডিজিটাল এক্স-রেসহ ইমেজিং যন্ত্রপাতি কেনা, ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জের সড়ক ও সেতু পুনর্নির্মাণ এবং বিশ্বব্যাংকের অর্থায়নে বেনাপোল স্থলবন্দরের ভৌত অবকাঠামো নির্মাণের অনুমোদন দেওয়া হয়। তবে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ফসফরিক অ্যাসিড আমদানির দুটি প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে এবং সেপ্টেম্বর-ডিসেম্বর ২০২৬ মেয়াদের জ্বালানি তেল কেনার কয়েকটি দরপ্রস্তাব পর্যালোচনাপূর্বক পুনর্উপস্থাপনের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা কমিটি।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কৃষকের জন্য ১ লাখ ১০ হাজার টন সার আমদানি করবে সরকার

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল