দিকপাল

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও আপস হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩০ পি এম | প্রিন্ট সংস্করণ

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও আপস হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস (এনআই) অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার মামলায় চেকে উল্লিখিত আর্থিক দায় সম্পূর্ণরূপে পরিশোধিত হলে এবং উভয় পক্ষের মধ্যে আপস হলে অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো বা দণ্ড বহাল রাখা সমীচীন নয় বলে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। ৬ সেপ্টেম্বর প্রদত্ত এই আপিল মামলার পূর্ণাঙ্গ রায়ের তথ্য প্রকাশ করা হয়।

বিচারপতি মো. বশির উল্লাহর একক হাইকোর্ট বেঞ্চ 'মো. আবদুল হান্নান মাস্টার বনাম রাষ্ট্র এবং অন্যান্য' মামলায় এ গুরুত্বপূর্ণ রায় প্রদান করেন।

রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত স্পষ্ট করে বলেন, চেক ডিজঅনারের মামলার মূল উদ্দেশ্য মূলত কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া বা কারারুদ্ধ রাখা নয়; বরং ক্ষতিগ্রস্ত পক্ষের পাওনা টাকা আদায় নিশ্চিত করাই এ আইনের প্রধান লক্ষ্য। পাওনা শোধ ও আপস-মীমাংসার পর সাজা বহাল রাখা আইনের উদ্দেশ্যকে ব্যাহত করে।

জানা গেছে, চেকের অর্থ ও ব্যাংকের প্রয়োজনীয় পাওনাদি পুরোপুরি পরিশোধ করে দুই পক্ষ আপস-মীমাংসা করায় এ মামলায় বিচারিক আদালতের দেওয়া এক বছরের কারাদণ্ড বাতিল করেন হাইকোর্ট। একই সঙ্গে আপিলের পূর্বশর্ত হিসেবে অধস্তন আদালতে জমা দেওয়া ১৪ হাজার ১০০ টাকা সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ‘ব্র্যাক মাইক্রোফাইন্যান্স’-কে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও আপস হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস (এনআই) অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার মামলায় চেকে উল্লিখিত আর্থিক দায় সম্পূর্ণরূপে পরিশোধিত হলে এবং উভয় পক্ষের মধ্যে আপস হলে অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো বা দণ্ড বহাল রাখা সমীচীন নয় বলে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। ৬ সেপ্টেম্বর প্রদত্ত এই আপিল মামলার পূর্ণাঙ্গ রায়ের তথ্য প্রকাশ করা হয়।

বিচারপতি মো. বশির উল্লাহর একক হাইকোর্ট বেঞ্চ 'মো. আবদুল হান্নান মাস্টার বনাম রাষ্ট্র এবং অন্যান্য' মামলায় এ গুরুত্বপূর্ণ রায় প্রদান করেন।

রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত স্পষ্ট করে বলেন, চেক ডিজঅনারের মামলার মূল উদ্দেশ্য মূলত কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া বা কারারুদ্ধ রাখা নয়; বরং ক্ষতিগ্রস্ত পক্ষের পাওনা টাকা আদায় নিশ্চিত করাই এ আইনের প্রধান লক্ষ্য। পাওনা শোধ ও আপস-মীমাংসার পর সাজা বহাল রাখা আইনের উদ্দেশ্যকে ব্যাহত করে।

জানা গেছে, চেকের অর্থ ও ব্যাংকের প্রয়োজনীয় পাওনাদি পুরোপুরি পরিশোধ করে দুই পক্ষ আপস-মীমাংসা করায় এ মামলায় বিচারিক আদালতের দেওয়া এক বছরের কারাদণ্ড বাতিল করেন হাইকোর্ট। একই সঙ্গে আপিলের পূর্বশর্ত হিসেবে অধস্তন আদালতে জমা দেওয়া ১৪ হাজার ১০০ টাকা সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ‘ব্র্যাক মাইক্রোফাইন্যান্স’-কে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল