রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সার্ভার স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রটির অভ্যন্তরীণ সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গত দুই দিন ধরে ইন্টারনেট সেবা ব্যাহত রয়েছে। আগুনে কিছু দাপ্তরিক নথিপত্র পুড়লেও সেগুলো ডিজিটাল ব্যাকআপ আকারে সুরক্ষিত রয়েছে বলে আশ্বস্ত করেছেন প্রকল্প কর্মকর্তারা।
বিদ্যুৎকেন্দ্রের ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, গত সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে প্রকল্পের ২ নম্বর গেট সংলগ্ন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) পুরনো কার্যালয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে রূপপুর কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে, যা সিসিটিভি ফুটেজ ও আলামত বিশ্লেষণ করছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সাইট অফিসের ইনচার্জ মো. রুহুল কুদ্দুস জানান, সার্ভার স্টেশনে ক্ষয়ক্ষতির কারণে ইন্টারনেট যোগাযোগ সাময়িক বিঘ্নিত হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে টেকনিশিয়ানরা কাজ করছেন। পুড়ে যাওয়া নথিপত্রের বিকল্প ব্যাকআপ সংরক্ষিত থাকায় বড় ধরনের কোনো প্রশাসনিক সংকট তৈরি হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইতিপূর্বে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থার সুনির্দিষ্ট মানদণ্ড ও জনবল ঘাটতি নিয়ে উদ্বেগ জানিয়েছিল। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অন্তত ২০০ জন দক্ষ জনবলসংবলিত বিশেষায়িত ফায়ায় স্টেশন থাকার কথা থাকলেও বর্তমানে ৪৯ জন সাধারণ কর্মী দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে পর্যাপ্ত আধুনিক সরঞ্জাম রয়েছে এবং শিগগিরই নিজস্ব বিশেষায়িত টিম দায়িত্ব গ্রহণ করবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন