দিকপাল

মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, এজলাস ছাড়লেন আপিল বিভাগের সব বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০১:৩০ পি এম | প্রিন্ট সংস্করণ

মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, এজলাস ছাড়লেন আপিল বিভাগের সব বিচারপতি
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সাথে এজলাসে তীব্র বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ার পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের সব বিচারপতি একযোগে এজলাস কক্ষ ত্যাগ করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতির এজলাস কক্ষে একটি মামলার শুনানি চলাকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, আজ আপিল বিভাগে মামলা চলাকালে শুনানি পর্যায়ে সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মন্তব্য করেন যে, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে আইনজীবীদের আয়-রোজগার কমে গেছে। এমন মন্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চিফ জাস্টিস পাল্টা প্রশ্ন ছুড়ে দেন।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও উচ্চবাচ্য শুরু হলে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারক আসন ছেড়ে খাসকামরায় চলে যান। হঠাৎ বিচারকদের এজলাস ত্যাগের ঘটনায় সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, এজলাস ছাড়লেন আপিল বিভাগের সব বিচারপতি

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সাথে এজলাসে তীব্র বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ার পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের সব বিচারপতি একযোগে এজলাস কক্ষ ত্যাগ করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতির এজলাস কক্ষে একটি মামলার শুনানি চলাকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, আজ আপিল বিভাগে মামলা চলাকালে শুনানি পর্যায়ে সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মন্তব্য করেন যে, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে আইনজীবীদের আয়-রোজগার কমে গেছে। এমন মন্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চিফ জাস্টিস পাল্টা প্রশ্ন ছুড়ে দেন।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও উচ্চবাচ্য শুরু হলে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারক আসন ছেড়ে খাসকামরায় চলে যান। হঠাৎ বিচারকদের এজলাস ত্যাগের ঘটনায় সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল