দিকপাল

গ্যাস সংকট কাটাতে কাজ চলছে, এক সপ্তাহেই স্বাভাবিক: রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩২ এ এম | প্রিন্ট সংস্করণ

গ্যাস সংকট কাটাতে কাজ চলছে, এক সপ্তাহেই স্বাভাবিক: রিজভী

দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে বৈশ্বিক পরিস্থিতির ফল উল্লেখ করে ক্ষমতাসীন দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংকট সমাধানে সরকার হাত গুটিয়ে বসে নেই এবং তা কাটিয়ে উঠতে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আশ্বস্ত করে জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই সারা দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। তিনি আরও বলেন, "সকল প্রকার অভ্যন্তরীণ ও বৈশ্বিক সংকট সামলে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে।"

সরকার ও দলের মধ্যকার সমন্বয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, "সরকার এবং রাজনৈতিক দল একে অপরের পরিপূরক ও সহযোগী হিসেবে কাজ করছে। নানামুখী রাজনৈতিক চ্যালেঞ্জ ও চক্রান্ত মোকাবিলা করেই প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান সরকার সফলভাবে পরিচালিত হচ্ছে।"

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সংকট কাটাতে কাজ চলছে, এক সপ্তাহেই স্বাভাবিক: রিজভী

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে বৈশ্বিক পরিস্থিতির ফল উল্লেখ করে ক্ষমতাসীন দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংকট সমাধানে সরকার হাত গুটিয়ে বসে নেই এবং তা কাটিয়ে উঠতে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আশ্বস্ত করে জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই সারা দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। তিনি আরও বলেন, "সকল প্রকার অভ্যন্তরীণ ও বৈশ্বিক সংকট সামলে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে।"

সরকার ও দলের মধ্যকার সমন্বয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, "সরকার এবং রাজনৈতিক দল একে অপরের পরিপূরক ও সহযোগী হিসেবে কাজ করছে। নানামুখী রাজনৈতিক চ্যালেঞ্জ ও চক্রান্ত মোকাবিলা করেই প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান সরকার সফলভাবে পরিচালিত হচ্ছে।"

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল